স্বপ্নের ব্যাখ্যা ৫১ এটা তার অবস্থার পরিবর্তনের ইঙ্গিতবাহী। চেহারা ও দাড়ি দর্শন করা £ এ দুটির ব্যাখ্যা ব্যক্তিগত মর্যাদা ও প্রভাব দ্বারা করা হয়। দাড়ি লম্বা হয়ে গেছে মর্মে কেউ যদি স্বপ্ন দেখে, তাহলে এটা তার মর্যাদা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত। যদি দেখে অস্বাভাবিক রকম বেড়ে গেছে, যা সাধারণত হয় না, তাহলে যে পরিমাণ লম্বা হয়েছে বলে দেখতে পায়- সে অনুপাতে সে দুঃখ-বেদনা ও বিপদের সম্মুখীন হবে। যদি স্বপ্ন দেখে তার দাড়ি মুন্ডিয়ে দেয়া হয়েছে অথবা মুন্ডিত অবস্থায় রয়েছে, তাহলে বুঝতে হবে লোক সমাজে তার প্রতিষ্ঠিত মান-মর্যাদা বিলীন হওয়ার পথে এবং অচিরেই তা শেষ হয়ে যাবে। একই ভারে যদি দেখে দাড়ি পড়ে গেছে, অথবা তার দাড়ি উপড়ে ফেলা হয়েছে, তাহলে দ্বিতীয় অবস্থায় তথা মুন্ডানো হওয়া তুলনামূলক সহজ ও নিম্ন পর্যায়ের ধরে নেয়া বাঞ্নীয়। কেউ যদি স্বপ্নে দেখে তার মাথা ও দাড়ি উভয়ই মুন্ডিয়ে দেয়া হয়েছে, অধিকন্তু কল্যাণের প্রতি ইঙ্গিত দেয়- স্বপ্নে এমন কোন বিষয় বা আলামত দেখাও গেছে, তাহলে সে বিপদপস্ত হলে মহান আল্লাহ্ তার বিপদ দূর করে দেবেন। খণশ্রস্ত হলে আল্লাহ্ তা আদায়ের ব্যবস্থা করে দেবেন। উপরস্তু রোগাক্রান্ত হলে আল্লাহ্র পক্ষ হতে নিরাময়ের ব্যবস্থা করে দেয়া হবে। কিন্তু স্বপ্নে মঙ্গলের কোন চিহ্ দেখা না গেলে এর অন্তরালে কল্যাণ বলতে কিছুই নেই। খেযাব দেখা 3 এটি পর্দা ও নিরাপত্তার প্রতীক। নিজের মাথায় খেযাব লাগিয়ে নিয়েছে মর্মে কেউ যদি স্বপ্ন দেখে, তাহলে যে কাজ করতে সে ইচ্ছুক অথবা সংকল্পবদ্ধ, আল্লাহ্ তার বর্তমান অবস্থার উপর পর্দা ঢেলে দেবেন। কিন্তু যদি দেখে খেযাব এখনো জমাট বাধেনি, তাহলে অর্থ হবে আল্লাহ্র পক্ষ থেকে তাকে পর্দাবৃত করা হবে না। | দাড়ি ও মাথায় তেল লাগানো ঃ শরীর, মাথা ও দাড়িতে তেল লাগিয়েছে মর্মে কেউ স্বপ্ন দেখল। এমতাবস্থায় নির্দিষ্ট স্থান অতিক্রম করে গড়িয়ে না গেলে তা রূপ-সৌন্দর্ষের প্রমাণ । কিন্তু নির্ধারিত সীমা অতিক্রম করে চেহারা কিংবা পরিধেয় কাপড়ে প্রবাহিত হলে দুঃখ-যাতনার আগমনীবার্তা গণ্য হবে। দেহে লাগানো তেল সুগন্ধিযুক্ত হলে সৌন্দর্যের সাথে অতিরিক্ত কোন কল্যাণকর বিষয়ও হাসিল হবে। লোবান-আগরবাতি £ স্বপ্নে লোবান-আগরবাতি ইত্যাদি সুগন্ধিদ্ব্য দেখতে পাওয়া উত্তম প্রশংসা পাওয়ার লক্ষণ; কিন্তু তার সাথে ভয়-ভীতি ও বিপদের আশংকাও বিদ্যমান রয়েছে। কেননা, এ থেকে ধুম উদগীরণ হয়ে থাকে, যা রাজা-বাদশাহ তথা শাসক শ্রেণীর পক্ষ হতে ভয়-ভীতি ও আগত নিগ্রহের ইঙ্গিতবাহী। ড৮ড/৮৮.2117001119,.0017)
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।