নারী-পুরুষ, মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ এবং পশুর লেদা-গোবর ইত্যাদি স্বপ্নে দেখা পরিচিত লোক দেখতে পাওয়া ঃ পরিচিত কোন ব্যক্তিকে স্বপ্নে কিছু দিতে বা কথা বলতে দেখা গেলে হুবহু সেই ব্যক্তি অথবা তার সদৃশ কিংবা তার সম পর্যায়ভুক্ত ব্যক্তি দ্বারা তা"বীর করা বাঞ্ছনীয়। অপরিচিত লৌক দেখা ঃ স্বপ্নে দেখা অপরিচিত লোকটি যদি যুবক হয়, তবে তার শত্রু হবে। যদি বৃদ্ধ হয়, তবে ব্যাখ্যা হবে তার সৌভাগ্য এবং যে কাজের জন্য সে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, তাতে তাকদীরের আনুকুল্য। যদি দেখতে পায় বৃদ্ধ.লোকটি তাকে কোন কিছু দান করছে কিংবা তার সাথে কথা বলছে, তাহলে ব্যাখ্যা হবে এটা তার সৌভাগ্যের প্রতিফলন এবং কর্ম-প্রচেষ্টা ফলবতী হওয়ার পরোক্ষ ইঙ্গিত। কিন্তু এ ব্যাখ্যা বৃদ্ধের সুশ্রী, কদাকার, সম্পূর্ণ-অসম্পূর্ণ, সবল-দুর্বল ইত্যাদি অবস্থার প্রেক্ষাপটে নিরূপিত হবে। বৃদ্ধা নারী দর্শন ৫ স্বপ্নে দেখা বৃদ্ধা মহিলাটি দর্শনকারীর অপরিচিতা হলে ব্যাখ্যা হবে চল্তি বছর। অর্থাৎ, বৃদ্ধার দৈহিক শ্রী কিংবা শ্রীহীনতা, লাবণ্য কিবা কান্তিহীন রূপ ইত্যাদি অনুপাতে তার চলতি সন অতিবাহিত হবে। স্বপ্নে যদি অপরিচিতা কোন যুবতী দেখতে পায় আর সে দর্শকের সাথে কথা বলে অথবা তাকে কোন কিছু দেয়, কিংবা যুবতীর সাথে বুক মিলায়, অথবা আদর-সোহাগ করছে কিংবা তার সাথে বসবাস করছে অথবা যুবতীর সাথে দৈহিক মিলনে রত হয়েছে বটে, কিন্তু বীর্যপাত ঘটেনি, তাহলে এটা তার চলতি সনের অর্থবোধক, যা যুবতীর অবস্থা অনুপাতে গত হবে। অর্থাৎ, স্বগ্নদৃষ্ট যুবতী নারীটি মোটাসোটা, সুশ্রী ও রূপ লাবণ্যের অধিকারী হলে চলতি বছর সে প্রভূত কল্যাণ ও প্রচুর অর্থ-বিভ্তের মালিক হবে। পক্ষান্তরে এর বিপরীত হলে স্বপ্নে দেখা নারীর সূরত অনুযায়ী স্বপ্নের তা”বীর হবে। | নবজাত কন্যা সন্তান দেখা ঃ তা"বীরের ক্ষেত্রে নবজাত কন্যা দেখতে পাওয়া পুত্র সন্তান অপেক্ষা উত্তম। যে ব্যক্তি নবজাত শিশু কন্যা স্বপ্নে দেখে, সে ড৮ড/৮.2117001119,.0017)
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।