অষ্টম পরিচ্ছেদ দুধ ও পানীয় দ্রব্য পান করা দুধ ঃ দুধ যদি অপরিচিত ধরনের হয়, তাহলে তার ব্যাখ্যা হবে ইসলামের নৈতিক চরিত্র এবং নবী করীম (দঃ)-এর সুন্নত। তাই কেউ যদি স্বপ্ন দেখে সে অচেন ধরনের দুধ পান করেছে, অথবা দুধ তার হস্তগত হয়েছে, তাহলে অর্থ হবে সে ব্যক্তি কল্যাণের অধিকারী হবে এবং তার দ্বীনী অবস্থা ভাল থাকবে। আর দুধের জাত ও প্রকার জানা থাকলে অর্থ হবে সে হালাল সম্পদ পাবে এবং উত্তম রুজি তার ভাগ্যে নসীব হবে, যার দ্বারা তার উপকার সাধিত হবে। কিন্তু এর জন্য শর্ত হল- দুধ টক না হওয়া কিংবা ননী-মাখন বের করা মাঠায় পরিণত না হওয়া। কিন্তু যদি এর বিপরীত তথা দুধ টক অথবা ননীবিহীন মাঠা হয়, তাহলে দুঃখ-দুর্দশা, চিন্তা-ভাবনা ও ক্ষতির আশংকা রয়েছে। পনীর ঃ স্বপ্নে পনীর দেখা সাধারণত অর্থ-সম্পদ, কল্যাণ এবং দর্শনকারীর সুখ-সমৃদ্ধির আলামত। আর ভিজা পনীর দেখা শুকনা অপেক্ষা উত্তম। গরু, মহিষ এবং উটনীর দুধ £ এ সমস্ত দুধের সবগুলিই উত্তম ও কল্যাণকর । কিন্তু বকরী ও ভেড়ীর দুধ গাভীর দুধের তুলনায় নিম্নমানের । বন্য উটনীর দুধ দ্বীনী যোগ্যতা ও ধর্মীয় উন্নতির অর্থবোধক । কেউ খচ্চরের দুধ পান করার অর্থ- দর্শনকারী ভয়-ভীতি এবং দুঃখ-বিডৃম্বনার শিকার হাবে। গৃহপালিত গর্দভীর দুধ পানকারী কঠিন রোগে আক্রান্ত হবে, অবশ্য পরবর্তাঁতে সুস্থ হয়ে উঠবে। হালাল জাতীয় সকল বন্য পশু এবং হরিণীর দুধ পান করা মঙ্গল, যোগ্যতা এবং বৈধ আয়-উপার্জনের ইঙ্গিতবাহী। ঘোড়ীর দুধ পানকারী সুনাম-সুখ্যাতির অধিকারী হবে।, বাঘিনীর দুধ পান করা শক্রর উপর জয়ী হওয়ার নিদর্শন। কুকুরীর দুধ পানকারী শক্র ভয়ে ভীত থাকবে আর অচিরেই সে ক্ষতির সম্মুখীন হবে। চিতা বাঘিনীর দুধের অর্থ- সে ভীতির শিকার হবে এবং তার শক্র সৃষ্টি হবে। শিয়ালনীর দুধ পান করার তা”বীর- কল্যাণ, আনন্দ-উল্লাস এবং অর্থ-সম্পদ প্রাপ্তির নিদর্শন। বনরুই, পাণ্ডা ইত্যাদি প্রাণীর দুধ পান করা রোগ-ব্যাধি ও কলহ-বিবাদের ড৮ড/ড/,2110001119,.0017)
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।