Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৪৪ স্বপ্রের ব্যাখ্যা একত্রিত হয়েছে। কেউ যদি ক্ষেতের ফসল কাটা হয়েছে মর্মে স্বপ্ন দেখে, তাহলে তা গণ- হত্যার ইঙ্গিত। যমীনে বীজ বোনা ঃ এর অর্থ সৎকর্ম সম্পাদনের প্রতি ইঙ্গিত। যদি দেখে বীজ থেকে অংকুর গজিয়েছে, তাহলে তার যাবতীয় কাজ আল্লাহ্র নিকট কবুল হওয়ার ইঙ্গিত বুঝাবে। আর তা দ্বারা পার্থিব জীবনে সে ইযযত, সম্মান ও খ্যাতির শীর্ষে আরোহণ করবে । বীজের ব্যাখ্যা কোন সময় সন্তান-সন্ততি দ্বারাও করা হয়। কিন্তু শর্ত হল স্বপ্রে সম্পূর্ণ যমীন দৃশ্যমান হতে হবে- কোন দিক যেন অজ্ঞাত না থাকে। সবজি ঃ যথা ক্ষীরা, শসা, শালগম, নারিকেল ইত্যাদি স্বগ্ন দেখার তা"বীর মামুলি ও সামান্য টাকা-পয়সা, যা ভয়-ভীতি ও চিন্তা-ভাবনা দ্বারা অর্জিত হবে। কখনো আবার এমনো হতে পারে দুশ্চিন্তা ও দুর্ভাবনার শিকার হবে। টাকা-পয়সা উপার্জনে বিলম্ব হবে। ফলে চিন্তার পরিমাণ দীর্ঘস্থায়ী হয়ে যাবে । একইভাবে পিয়াজ, রসুন এবং যাবতীয় তরকারি স্বপ্রে দেখার ব্যাখ্যা চিন্তা-ভাবনা, অভাব- অনটন এবং আর্থিক সংকট অর্থে করা হয়। সুগন্ধি ই গোলাপ, নার্গিস, সূর্যমুখী ইত্যাদি জাতীয় সর্ব প্রকার ফুল-সুগন্ধির ব্যাখ্যা হল- যদি গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে মর্মে স্বগ্ন দেখে, তাহলে এটা দুনিয়া তার থেকে পৃথক হয়ে যাওয়ার ইঙ্গিত। কিন্তু ফুলগুলি যদি গাছের ডালে যুক্ত আছে দেখতে পায়, তাহলে ফুলের মূল্যমান ও তারতম্য অনুপাতে তার পুত্র সন্তান লাভের প্রতি ইশারা হবে। এমতাবস্থায় ফুল তার হাতে আসার অর্থ সে কল্যাণের অধিকারী হবে। সাধারণত চারা গজাবার স্থান নয় যেমন বসতঘর, মসজিদ ইত্যাদি জায়গায় অপরিচিত গাছের চারা উৎপন্ন হয়েছে মর্মে স্বপ্ন দেখতে পাওয়ার অর্থ- জামাই কিংবা শরীকদার হিসাবে কোন ব্যক্তি সে ঘরে প্রবেশ করবে। ঘাস ঃ স্বপ্নে ঘাস দেখার অর্থ- দর্শনকারী অতি শীদ্ব স্বর্ণরূপী সম্পদের মালিক হবে। মুহাম্মদ ইবনে সীরীন এ কারণে শুকনা ঘাসের ব্যাখ্যা দিতেন স্বর্ণ দ্বারা। বর্ণিত আছে- এক ব্যক্তি এক উট বোঝাই শুকনা ঘাস মুহাম্মদ ইবনে সীরীনের নিকট হাদিয়াস্বরূপ পাঠিয়ে দেয়। দীর্ঘ সময় উক্ত ঘাসের প্রতি তাকিয়ে থেকে তিনি বলতে থাকেন- আহা, ঘাসবাহী এ উট যদি রাতের বেলা স্বপ্রযোগে পাওয়া যেত। বাগান ৪ এর তা"বীর হল স্ত্রীলোক। এক ব্যক্তি স্বপ্ন দেখল- সে বাগানে অবস্থান করছে এবং সেখানে সে ফল-ফলাদি খাওয়ায় রত আছে। এর ব্যাখ্যা হবে- কোন সম্পদশালী মহিলার কাছ থেকে সে অর্থবিস্ত লাভ করবে । বাগানে পায়চারি করছে মর্মে যদি কেউ স্বগ্ন দেখে, তাহলে ব্যাখ্যা হবে- সুন্দরী নারী ড$৮7৮%, 2110 001109,0010).

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।