স্বপ্রের ব্যাখ্যা ৪৩ যব ৪ তাজা, শুকনা, ভাজা-ভুনা কিংবা রান্না করা যে পর্যায়েই হোক না কেন, স্বপ্নে যব দেখা গমের তুলনায় উত্তম। ভক্ষণ করুক বা না করুক, অথবা সামান্য কিছু লাভ করুক সবাবস্থায় সে পাক-পবিত্র রুজিপ্রাপ্ত হবে। আটা ঃ স্বপ্নে আটা দেখতে পাওয়া সঞ্চিত ধন লাভের আলামত এবং তা পর্যাপ্ত পরিমাণে । এ পর্যায়ে গম, যব কিংবা অন্য যে কোন শস্যদানার আটা দেখতে পাওয়া রুটি অপেক্ষা উত্তম। কেননা, অগ্নিতাপে সেঁকার পরই রুটি তৈরী হয়। তাই আগ্তনের স্পর্শ এতে অনিবার্ধ। আর আগ্তন অশুভ ইঙ্গিতবাহী। কিন্তু পরিষ্কার রুটি প্রয়োজনের অতিরিক্ত ধন- দৌলতের নিদর্শন। এই জাতীয় পরিষ্কার রুটি কেউ স্বপ্নে খেয়েছে মর্মে দেখতে পাওয়ার অর্থ- তার জীবন সচ্ছলতা ও প্রাচুর্যে অতিবাহিত হবে। আটার গোলা বা কাই $ আটার গোলা বা কাই দেখতে পাওয়া অধিক সন্তান লাভের আলামত। আর তার ফলবান বৃক্ষ থাকলে তাতে ফলন অধিক হবে। কেউ যদি স্বগ্ন দেখে সে আটা গুলছে, তাহলে অর্থ হবে- তার সন্তান সংখ্যা, বাগানে ফল ও ক্ষেতের ফসল প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। উপরন্তু আয়-উপার্জন বৃদ্ধি পাওয়াও এর ব্যাখ্যা হতে পারে, তবে তা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হাসিল হবে। ধান-চাল ৪ স্বপ্নে ধান-চাল দেখতে পাওয়া সম্পদ লাভের আলামত, কিন্তু সেটা হাসিল হবে হাড়ভাঙ্গা খাটুনি ও কঠোর পরিশ্রমের মাধ্যমে । তিল ঃ স্বপ্রে তিল দেখা ক্রমবর্ধমান সম্পদের আলামত, সব সময় যা বাড়তেই থাকবে । জোয়ার ও বাজরা £ স্বপ্নে জোয়ার ও বাজরা দেখার ব্যাখ্যা সম্পদ হাসিল করা। তবে সেটা হবে উপার্জনের দিক দিয়ে অতি নিম্নমানের । লুবিয়া $ লুবিয়া জাতীয় তরকারি স্বগ্ন দেখার তা"বীর দীর্ঘস্থায়ী চিন্তা-ভাবনা ও দুঃখ-দুর্দশার আলামত । ছোলাবুটঃ মসুরি ডাল, মটর ৪ এ সমস্ত জিনিসের তা"বীর নাপাক ও অপবিত্র মাল দ্বারা করা হয়, যাতে কষ্ট-বিড়ম্বনা ও দুশ্চিন্তার কশাঘাত বর্তমান থাকে। ক্ষেত-খামার £ কারো মালিকানায় ক্ষেত-খামার থাকলে সে যদি তা স্বপ্নে দেখে, তাহলে ব্যাখ্যা হবে- এটা দ্বীন-দুনিয়ায় তার কল্যাণের লক্ষণ। সে যদি নিজেকে ক্ষেতে বিচরণরত দেখতে পায়, তাহলে ক্ষেতের সজীব-শ্যামলতা ও উর্বরতা অনুপাতে ইহ- পরকালে তার কল্যাণ সাধিত হবে। আর ক্ষেতের ব্যাখ্যা কোন কোন সময় সে সকল লোক দ্বারা করা হয়, যেখানে যারা শোকসভায় ড$৮7৮%.8110 00117900100.
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।