Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৪২ স্বপ্নের ব্যাখ্যা আঙ্গুর 3 স্বপ্নে সাদা কিংবা লাল আঙ্গুর দেখতে পাওয়া মূলত দুনিয়ার দুই অংশ বা দুই পৃষ্ঠ। আঙ্গুরের মওসুমে স্বপ্নে আঙ্গুর দেখতে পাওয়া শুভ লক্ষণ ও কল্যাণকর । আর বে-মওসুমে দেখা রোগের আলামত। স্বপ্নে আঙ্গুর খাওয়া অশুভ লক্ষণ। কেননা, এর যত সংখ্যা সে খেয়েছে দেখতে পেল, ততটি বেত্রাঘাত তার গায়ে পতিত হবে অথবা তার দেহে তত পরিমাণ দানা দেখা দিবে । আর আঙ্গুরের রং কাল হলে এদ্বারা কোন উপকার হবে না। কেননা, হযরত নৃহ (আঃ) ক্রোধবশত আপন পুত্রকে বদদো“আ দিয়েছিলেন। তখন তার হাতের আঙ্গুরগুলি কালবর্ণ ধারণ করেছিল। অতএব, বুঝা গেল এতে কোন কল্যাণ নেই। কেহ স্বপ্ন দেখল আঙ্গুর নিংড়ে সে রস বের করছে। এর ব্যাখ্যা সে বাদশাহ্‌র খেদমত করবে। তন্রপ যায়তুন নিথড়ে রস বের করছে মর্মে দেখতে পাওয়ারও একই অর্থ । আর ভোজ্য তৈল ইত্যাদি দেখতে পাওয়ার ব্যাখ্যা হল তা পেয়ে গেলে সে ব্যক্তি বরকত, কল্যাণ, ধন-সম্পদ ও প্রাচুর্যের অধিকারী হবে। আর কিশমিশ, মুনাকা লাল-কাল যে বর্ণেরই হোক তার ব্যাখ্যা হবে দর্শনকারী ধন-দৌলত ও কল্যাণের অধিকারী হবে। আনজীর ৪ স্বপ্নযোগে দর্শনের ব্যাখ্যা দুঃখ-দুর্দশা ও দুশ্চিন্তা। কেননা, জান্নাত থেকে বের হওয়ার পর আদি পিতা হযরত আদম (আঃ) আনজীর গাছের নীচে আশ্রয় নিয়েছিলেন। আখরোট £ স্বপ্নে পূর্ণ আখরোট দেখতে পাওয়ার অর্থ কথাবার্তা, ঝগড়া-বিবাদ এবং এমন ধন- দৌলত যা অতি কষ্টে উপার্জিত হতে পারে। বাদীম £ বাদাম শুকনা হোক বা তাজা- ব্যাখ্যা একই । অর্থাৎ, গ্রপ্তধনের ইঙ্গিতবাহী। পেস্তা বাদামের ব্যাখ্যাও একই ধরনের গুপ্তধনপ্রান্তির আলামত। কাশ্মীরী বাদাম ৪ এর ব্যাখ্যা পরিফ্কার-পরিচ্ছন্ন মাল দ্বারা করা হয়। পাইন, রাইহান ইত্যাদি জাতীয় ফলবিহীন গাছ দেখতে পাওয়ার ব্যাখ্যা হল- এমন লোক যার দ্বারা মানুষের উপকার কম হয়। সুগন্ধময় গাছ দেখার অর্থ প্রশংসনীয় সন্তান্ত লোক সমাজে যার সুখ্যাতি রয়েছে। পক্ষান্তরে দুর্ঘন্ধময় গাছ দেখার অর্থ দর্শনকারী দুরব্ত প্রকৃতির শস্যদানা ঃ তাজা গম শুকনা গম অপেক্ষা উত্তম। তাই তাজা গম খাচ্ছে মর্মে কেউ যদি স্বপ্ন দেখে, তাহলে সে পাক-পবিত্র কুজি পাবে এবং দ্বীনী বিষয়ে তার প্রভূত উন্নতি হবে। আর শুকনা গম কিংবা পাকানো গম খায় মর্মে যদি স্বপ্ন দেখে, তাহলে বুঝতে হবে এতে কোন কল্যাণ নেই। এ ব্যাখ্যা মূলত আমাদের আদি পিতা হযরত আদম (আঃ)-এর ঘটনার প্রেক্ষাপটে দেয়া হয়। ড$৮%%.811) 00117900100.

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।