স্বপ্নের ব্যাখ্যা 8১ মওসুমী আনার (ডালিম) £ যদি কেউ সুমিষ্ট আনার দেখতে পায়, তাহলে এর ব্যাখ্যা সঞ্চিত ধন। যদি দেখে একটি আনারের পুরাটাই সে খেয়ে ফেলেছে অথবা কিছু অংশ খেয়েছে, তাহলে ব্যাখ্যা হবে দর্শনকারী বিপুল ধন-সম্পদের মালিক হবে। তাছাড়া প্রত্যেক জিনিসের উল্লেখযোগ্য একটা অংশ সে ব্যক্তি লাভ করার আলামতও এতে লক্ষ্য করা যায়। চুকা ফল ঃ স্বপ্নে ছুকা আনার দেখার অর্থ- যদি সে ব্যক্তি চুকা আনার অথবা অন্য যে কোন 'চুকা ফল খায়, তাহলে ব্যাখ্যা হবে চিন্তা-ভাবনা, দুঃখ-দুর্দশা তার উপর পতিত হবে। সেব ফল ঃ স্বপ্নে সেব ফল (আপেল) দেখার ব্যাখ্যা ব্যক্তির শিল্পকর্ম, আয়- উপার্জন ও মনের সাহস অর্থে করা হয়। অর্থাৎ সেব ফল বাদশাহ্ খেলে অর্থ হবে তার রাজত্ব, ব্যবসায়ী খেলে তার ব্যবসা আর কারিগর খেলে তার শিল্প উদ্দেশ্য হবে। যেমন কেউ দেখতে পেল, সে সেব ফল লাভ করেছে, খেয়ে নিয়েছে অথবা মালিক হয়েছে, এমতাবস্থায় তার স্বাদ, সতেজতা, কম-বেশী পরিমাণের ভিত্তিতে - সেব্যক্তি ধন-সম্পদের মালিক হবে। লেবু ৪ স্বগ্রযোগে পরিমাণে অধিক লেবু দেখার ব্যাখ্যা উত্তম ও পরিচ্ছন্ন সম্পদ। এক, দুই অথবা তিনটি দেখার অর্থ সুসন্তান লাভ করা। বলা বাহুল্য, লেবুর হলুদ বর্ণ দেখতে পাওয়া অশুভ লক্ষণ কিংবা ক্ষতির পরিচায়ক নয়। হলুদ বর্ণের ফল ৪ স্বপ্নযোগে সাফারজাল তথা আপেল জাতীয় ফল, মিশমিশ,১ নাশপাতি, আপেল ইত্যাদি ফল দেখতে পাওয়ার ব্যাখ্যা দর্শনকারী রোগাক্রান্ত হয়ে পড়বে- দৃষ্ট ফলের রং যদি হলুদ হয়। কিন্তু রং যদি সবুজ হয়, তাহলে তা দেখার অর্থ- এমন সম্পদ লাভ করবে, যা দ্বারা কোন উপকার সাধিত হবে না। তরমুজ ঃ স্বপ্রে সবুজ রং -এর তরমুজ দেখতে পাওয়া ধন-সম্পদ লাভ করার আলামত । আর স্বপ্রে হলুদ বর্ণের তরমুজ ভক্ষণ করছে দেখতে পাওয়ার অর্থ_ দর্শনকারী ব্যক্তি অসুস্থ হয়ে পড়বে। কলা ঃ স্বপ্নে কলা দেখার অর্থ- সে ব্যক্তি অর্থ-বিত্তের মালিক হবে। দর্শনকারী ছ্বীনদার লোক হলে তার ছ্বীনদারীতে উন্নতি হবে। কলার বর্ণ হলুদ হোক কিংবা বিশ্বাদ হোক কোনটাই ক্ষতিকর হবে না। তদ্ধপ বে-মওসুমে দেখা দ্বারাও ক্ষতির কোন আশংকা নাই। স্বপ্রে দেখা সব জাতের কলার মধ্যেই কল্যাণ রয়েছে। তাতে অবস্থার কোন প্রভেদ নেই। টাকা £ ১. যর্দালু নামের এক জাতীয় ফল! ড$৮/৮%.8110 00117900100.
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।