সপ্তম পরিচ্ছেদ গাছ, ফল-ফলাদিঃ উৎপন্ন ফসলাদি, ক্ষেত_ খামার, তরি_তরকারি, বাগ-বাগিচা ইত্যাদির তা*বীর যাবতীয় গাছের ব্যাখ্যা পুরুষ মানুষ দ্বারা করা হয়। কাজেই পুরুষদের অবস্থার ব্যাখ্যা হবে স্বপ্ন দেখা গাছের প্রকৃতি, উপকারিতা, সুগন্ধি ইত্যাদির প্রেক্ষাপট বিবেচনায় । কেউ যদি স্বপ্ন দেখে- কোন ফল অথবা পাতা লাভ করেছে, তাহলে এর ব্যাখ্যা হবে- উক্ত গাছের সমমান বিশিষ্ট লোকের পক্ষ হতে সে প্রচুর অর্থ- সম্পদ লাভ করবে। কাঠঃ স্বপ্রদৃষ্ট কাঠ যদি শক্ত ও কঠিন হয়, তাহলে এটা সে ব্যক্তির মুনাফিকী এবং ছ্বীনের ব্যাপারে তার কপটতার আলামত। জ্বালানি কাঠ শুকনা হোক বা ভিজা, ছোট হোক বা বড়, শক্ত কাঠের ন্যায় একই ব্যাখ্যা হবে। আর স্বপ্রে দেখা লাকড়ী যদি একেবারে খুব ছোট হয়, তাহলে এটা লোকদের মধ্যে নিন্দাচর্চা শুরু হয়ে যাওয়ার আলামত । লাঠি ঃ লেট তাহলে ব্যাখ্যা হবে- সে ব্যক্তি একজন শরীফ, সন্ত্ান্ত ও নির্ভরযোগ্য লোক, সকলে যার কথা মানে ও আনুগত্য করে। কাঁটাযুক্ত গাছ ঃ স্বপ্রে কাটাযুক্ত গাছ দেখতে পাওয়ার ব্যাখ্যা এমন লোকের সাক্ষাত পাওয়া, যার দ্বারা দর্শনকারী ক্ষতিগ্রস্ত হবে এবং নানা অসুবিধার সম্মুণীন হওয়ার দরুন তার সমস্যা আরো বেড়ে যাবে। বস্তৃত কাটা নিজেই কষ্টদায়ক জিনিস, কারো গায়ে লাগার অর্থ কথা ও কাজে দর্শনকারীর কষ্ট পাওয়ার আশংকা প্রবল। স্বপ্নে কাটা দেখার ব্যাখ্যা এটাও হতে পারে, দর্শনকারী কষ্টদায়ক বিপদের সম্মুখীন হবে অথবা ভয়াবহ সমস্যায় পতিত হবে। আঙ্গুর ও ডালিমের বাগান ঃ ডালিম ও আঙ্গুরের বাগান দেখার ব্যাখ্যা নারী দ্বারা করা হয়। এক ব্যক্তি স্বপ্ন দেখেছে সে আঙ্গুর কিংবা আনারের চারা লাগিয়েছে এবং বড় হয়ে সেগুলোর ডালপালা গজিয়েছে। তাহলে উক্ত গাছের মূল্য অনুপাতে দর্শনকারীর মান-মর্াদা ও সামাজিক অবস্থান বেড়ে যাবে। কোন কোন সময় এর ব্যাখ্যা অপ্রাপ্তবয়স্ক বালক দ্বারা করা হয়। অর্থাৎ বালকটি যৌবনে পদার্পণ করবে। আর স্বপ্রে একটি মাত্র গাছ দেখতে পাওয়ার অর্থ এক হাজার দিরহাম । ড$৮%%.811]) 00117900100.
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।