Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

স্বপ্রের ব্যাখ্যা ৩৯ অগ্নিকাণ্ডে তার ঘর পুড়ে গেছে। তাহলে সমকালীন শাসক কর্তৃক সে লাঞ্কনার শিকার হবে অথবা প্রেগে আক্রান্ত হবে। কেউ দেখল- তার ঘরের দরজা খুলে পড়ে গেছে অথবা উৎপাটিত হয়ে গেছে, তাহলে ইঙ্গিত হবে সে ঘরের মালিকের মৃত্যু আসন্ন। যদি দেখে ঘরের দরজা কিংবা চৌকাঠ উৎপাটিত হয়ে গেছে, তাহলে ব্যাখ্যা হবে-ঘরের প্রধান নারী মারা যাবে। যদি দেখে তার ঘরের দরজা উৎপাটিত হয়ে গেছে এবং অন্য কোন লোক তার উপর বসে আছে, তাহলে ব্যাখ্যা হবে তার এ বাড়ী সে বিক্রি করে দেবে, অপরদিকে তার স্ত্রী বিচ্ছেদের পর অন্য কোন পুরুষের সাথে সংসার করবে। কেউ দেখল তার ঘরের দরজা খুলে পড়ে আছে। এর ব্যাখ্যা হবে প্রথমে সে রোগাক্রান্ত এবং পরে তা থেকে মুক্তি লাভ করে সুস্থ হয়ে উঠবে। দরজা সংশ্লিষ্ট বিষয় ৪ দরজার কাঠ ইত্যাদি দ্বারা মানুষের সন্তান-সন্ততি বুঝানো হয়। কেউ স্বপ্ন দেখল- তার ঘরের দরজার দুটি কাঠ দু-দিক থেকে খসে পড়েছে। এর ব্যাখ্যা তার দুটি মেয়ে থাকলে দু-জনই মারা যাবে। আর মেয়ের খ্যা দুইয়ের অধিক হলে তাদের সকলের বিয়ে হয়ে যাবে এবং পিত্রালয় ত্যাগ করে তারা যার যার পতিগৃহে গমন করবে । কেউ দেখল- সে ঘরের খোলা দরজা বন্ধ করে দিয়েছে। ব্যাখ্যার দৃষ্টিতে এটা তার নিজের স্ত্রী তালাক দেয়ার আলামত। কিন্তু এরপরই যদি দেখতে পায় বন্ধের পর দরজাটা সে আবার খুলেও দিয়েছে, তাহলে ঘরটি পরিচিত হলে সে বিয়ে করবে, আর অজ্ঞাত-অপরিচিত হলে তার দো“আ কবুল হবে। স্বপ্নে পেরেক কিংবা তারকাটা দেখার ব্যাখ্যা- এমন ব্যক্তি যার মাধ্যমে লোকেরা নিজেদের সমস্যা সমাধান করে থাকে । পাকা হোক কিংবা কীচা স্বপ্রে পুল দেখার ব্যাখ্যাও একই ধরনের হবে। ভুমিকম্প ঃ স্বপ্নে ভূমিকম্প দেখতে পাওয়ার ব্যাখ্যা- অচিরেই বিশ্বের বুকে বিশেষ কোন ঘটনার উত্তব হবে লক্ষ্য করা যায়। ভূমিকম্পের তোড়ে পাহাড় পর্যন্ত কেঁপে উঠেছে মর্মে স্বগ্ন দেখার ব্যাখ্যা আলেমদের ক্ষেত্রে অশুভ লক্ষণ। কেউ দেখতে পেল তার নিজের মধ্যে ভূমিকম্পের ঝাকুনি লেগেছে। এ স্বপ্ন দর্শনকারীর জন্য কল্যাণবহ নয়; বরং অশুভ লক্ষণ। কেউ দেখল- ভূঁকম্পনে তার নিজের ঘর কম্পমান। এর ব্যাখ্যা- সে ঘর যিনা-ব্যভিচারে কলুষিত হবে। কেউ দেখতে পেল তার ঘরের কিছু অংশ খসে অথবা ধসে পড়েছে, তাহলে যার সাথে এ-ব্যাখ্যা তথা ধসের সম্পৃক্তি, তার জন্য এটা মৃত্যুর পূর্ব-লক্ষণ। [. ড$৮7%%.211) 09011790010).

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।