Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ স্বগ্নের ব্যাখ্যা তাহলে দর্শনকারীর অবস্থা বিপর্যস্ত হবে অথবা সে মারা যাবে। চুন-সুরকি নির্মিত অজ্ঞাত বাড়ী ফকীর হওয়ার আলামত। এ জাতীয় নতুন ঘরে কেউ নিজেকে আটক দেখতে পেল, উক্ত ঘরটি তার অপরিচিত হলে বুঝতে হবে এটা তার কবরের চিত্র। কীচাঘর ঃ স্বপ্নযোগে কেউ অপরিচিত কাচাঘর দেখতে পেলে ব্যাখ্যা নারী দ্বারা করতে হবে। কেউ দেখতে পেল সে কোন একটি ঘরে প্রবেশ করেছে এবং উপরে উঠে গেছে আর ঘরটি তার অপরিচিত। তাহলে সে এমন স্ত্রী বিয়ে করবে যার মাধ্যমে তার প্রভূত কল্যাণ সাধিত হবে। কিন্তু ঘর যদি পরিচিত হয় আর দেখতে পেল সে তার মালিক হয়ে গেছে, তাহলে দর্শনকারী স্ত্রী লাভ করবে । আবার কোন সময় ঘর দেখার ব্যাখ্যা দুনিয়া দ্বারা করা হয়। ঘর ঝাড়ু দিচ্ছে মর্মে কেউ স্বগন দেখল- অর্থ হবে সে অভাব-অনটনের শিকার হবে। যদি কেউ অপরের ঘর ঝাড়ু দেয়ার কাজে রত আছে মর্মে স্বপ্ন দেখে, তাহলে ব্যাখ্যা হবে উক্ত ঘরের মালিকের নিকট থেকে সে বহু ধন-সম্পদ লাভ করবে। কবর খনন করছে মর্মে কেউ স্বগ্ন দেখল, এর অর্থ সে ঘর নির্মাণ করবে। নগর দর্শন ঃ কেউ স্বপ্ন দেখল শহর ধসে পড়ছে অথবা তার কিছু অংশ ধসে পড়ার উপক্রম হয়েছে, তাহলে শহরবাসীর দ্বীন-ইসলাম মিটে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থ এটাও হতে পারে- দুর্ভাগ্যের পরিণামে শেষ পর্যায়ে তাদের ইহলৌকিক অস্তিতৃও বিলীন হয়ে যাবে। সিঁড়ি $ সিঁড়ি বেয়ে উপরে উঠছে মর্মে কেউ স্বপ্ন দেখল। এর ব্যাখ্যা ইসলামের পথে তার উন্নতি সাধিত হবে । অর্থাৎ, দ্বীন-ইসলামের উপর আমল করে সে আখেরাতের সফলতা অর্জন করেছে সে ইঙ্গিতই এদ্বারা পাওয়া যায়। কেউ দেখল কাচা ইটের সিঁড়ি বেয়ে সে উপরে আরোহণ করছে, তাহলে ব্যাখ্যা হবে- টাকা-পয়সা দান-খয়রাত করার মাধ্যমে সে উন্নতির পথে এগিয়ে যাবে। কিন্তু সিড়ি যদি সুরকি, পাথর, ইট কিংবা কাঠের তৈরী মর্মে দেখতে পায়, তবে পার্থিব জীবনে সে ক্রমান্বয়ে উন্নতির পথে অগ্রসর হবে। কিন্তু এর জন্য শর্ত হল- এর প্রতি ইঙ্গিত দেয়-স্বপ্লে এমন কোন বিষয়ের উপস্থিতি থাকতে হবে। ঘরের দরজা ঃ ঘরের দরজার ব্যাখ্যা হবে এর মালিক বা যিম্মাদার যার প্রতি সকলের দৃষ্টি নিবদ্ধ থাকে। তাই দরজা ভেঙ্গে যাওয়া, খুলে পড়া, পুড়ে যাওয়া, অন্য কোন ব্যাপার ঘটে যাওয়া ইত্যাদি ভাল-মন্দ যে কোন পরিবর্তন কিংবা ব্যতিক্রম দেখা দেয়ার অর্থ এসমস্ত বিষয় যিম্মাদারের উপর পতিত হবে। একই ভাবে ঘরের দরজার ব্যাখ্যা কোন কোন সময় নারী দ্বারাও করা হয়। অধিকন্তু দরজার উপরের চৌকাঠ দ্বারা পুরুষ, নীচের চৌকাঠ দ্বারা নারী উদ্দেশ্য করা হয়। কেউ স্বপ্ন দেখল-_ ড৮/ড/,2110001119,.0011)

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।