Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

স্বপ্রের ব্যাখ্যা ৩৭ বাড়ী ঃ স্বপ্নে বাড়ী দর্শনের ব্যাখ্যা বিভিন্ন আঙ্গিকে দেয়া যেতে পারে। যদি তার ভিত্তি-বুনিয়াদ, মূল উপাদান, সেখানকার বাসিন্দা ও তার অবস্থান সবই অজ্ঞাত থাকে, কিছুই বুঝতে পারা যায় না -এমতাবস্থায় তার অর্থ হবে আখেরাতের বাড়ী। অর্থাৎ নিজ আমলের ফলাফল অনুযায়ী সে ঘরের সংকীর্ণতা, প্রসারতা, সাজানো-গোছানো, এলোমেলো, সুবিন্যস্ত, পরিপাটি ইত্যাদি আকার নিরূপিত হবে। পক্ষান্তরে কেউ যদি নিজেকে পরিচিত ঘরে দেখতে পায় এবং ঘরটি তার মালিকানাধীন, তাহলে ব্যাখ্যা হবে ঘরের সৌন্দর্য, বিস্তৃতি ও সংকীর্ণতা অনুযায়ী তার দুনিয়া ও পার্থিব অবস্থা সম্প্রসারিত হবে। যদি দেখে ঘরের ভিত্তিমূলে অতিরিক্ত সংযোজন-সম্প্রসারণ করা হয়েছে, তাহলে ব্যাখ্যা হবে তার পার্থিব অবস্থার বিস্তার ঘটবে, জীবনে প্রাচুর্য আসবে। যদি দেখতে পায় ঘর ধসে গেছে কিংবা বিনষ্ট হয়ে গেছে, তাহলে এটা বদ আমলের কারণে তার দুনিয়া বরবাদ হওয়ার আলামত। কেউ যদি দেখতে পায় আপন ঘর-বাড়ী সে বিক্রি করে ফেলেছে, এর অর্থ অচিরেই সে মারা যাবে। আর যে লোক নিজের কিংবা পরের ঘর নির্মাণ করছে মর্মে স্বগ্ন দেখে, এর অর্থ হবে দুনিয়ার আকর্ষণে সে মন্ত হয়ে থাকবে এবং ঘরের আদলে সে দুনিয়া প্রাপ্ত হবে। কিন্তু বাড়ী যদি সে অজ্ঞাত স্থানে নির্মাণ করেছে মর্মে দেখতে পায়, তাহলে এটা তার সৎকর্ম সম্পাদনে অগ্রণী ভূমিকা পালন এবং আখেরাতে সুখময় জীবন লাভের আলামত বিশেষ । বসতবাটি ধসিয়ে ফেলেছে মর্মে কেউ স্বপ্ন দেখল আর ঘরটি তার পরিচিতও নয়, তাহলে ব্যাখ্যা হবে- অতীত জীবনে কৃত তার অন্যায়-অপরাধ, গুনাহ্‌-খাতা সমুদয় ক্ষমার বারিবর্ষণে মুছে ফেলা হয়েছে। ঘরটি যদি পরিচিত হয়, তাহলে অর্থ হবে, অপচয়-অপকর্মের পরিণামে তার দুনিয়া তথা পার্থিব জীবন বিপর্যয়ের সম্মুখীন হবে। অনুরূপ যদি কেউ স্বগ্র দেখে আপন ঘরের কিছু অংশ নিজ হাতে সে ধসিয়ে দিয়েছে অথবা আপনা. থেকে কিয়দংশ হাস পেয়েছে, তাহলে ব্যাখ্যা হবে, সে অনুপাতে তার পার্থিব জীবন ক্ষতিগ্রস্ত হবে। শাহীমহল £ নগর অভ্যন্তরে কেউ সুবিশাল শাহীমহল দেখতে পেল এবং তার যথাস্থানে দরজা, জানালা, শামাদান ইত্যাদি সংস্থাপন করা আছে। এখন সে যদি তাতে আরোহণ করেছে মর্মে দেখতে পায়, তাহলে এটা পার্থিব জীবনে তার মান-মর্াদা ও খ্যাতির শীর্ষে আসীন হওয়ার আলামত । আর দেয়ালের ব্যাখ্যা ব্যক্তির অবস্থার আলোকে দেয়া হয়, কখনো আবার দুনিয়ার প্রেক্ষাপটেও করা হয়। কিন্তু শর্ত হল- সে যদি দেয়ালের উপর দীড়ানো থাকে। দেয়াল যদি ধসে পড়ে, ড৮ড৮ড/,211)091119,.0017)

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।