Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৩৬ স্বপ্নের ব্যাখ্যা পাথরের ব্যাখ্যাও একই ধরনের । টিলা-পাহাড়ের ব্যাখ্যা কোন কোন সময় উচ্চ মর্যাদা অর্ধেও হতে পারে, যা দর্শনকারী অর্জন করবে। কেউ স্বপ্ন দেখল-পাহাড়ে আরোহণ করেছে। অর্থ হবে, সে উচ্চ মর্যাদা লাভ করবে। অবশ্য বৃহত্তর শিলাখণ্ডের ব্যাখ্যা এমনসব লোক দ্বারা করা হয় যাদের অন্তর খুব কঠিন। আর সাধারণত নিক্ষিপ্ত কংকরখপ্ডের ব্যাখ্যা অজ্ঞাতে কারো নিন্দাচর্চা এবং দোষারোপ করার অর্থে দেয়া হয়। কেউ স্বপ্রে দেখল, সে পাহাড়ের উপর দীড়ানো। এর ব্যাখ্যা দর্শনকারী সমমানের লোকের উপর মর্যাদা লাতে ধন্য হবে। আর তাকে অধিকার করার অর্থ, তার উপর সে প্রাধান্য বিস্তার করবে এবং আপন করতলে নিয়ে আসবে । কেউ যদি স্বপ্ন দেখে সে পাহাড় ধসিয়ে দিয়েছে। এর ব্যাখ্যা হবে- কোন ব্যক্তিকে সে হত্যা করবে। যদি দেখে পাহাড় ছেদন করে সুড়ঙ্গ তৈরী করছে অথবা খনন কাজে রত আছে, তাহলে ব্যাখ্যা হবে সে কাউকে ধোকা দিচ্ছে ও কপটতার আশ্রয় নিচ্ছে। যদি কেউ নিজেকে পাহাড়ে আরোহণরত দেখতে পায়, তাহলে এটা তার মান-মর্যাদা বৃদ্ধির লক্ষণ । এক ব্যক্তি স্বপ্ন দেখল- খাড়াপথে পাহাড়ে উঠে যাচ্ছে, তাহলে পার্থিব বিষয়ে সে বিড়ম্বনার শিকার হবে। বলা বাহুল্য, উ্ধ্বারোহণ সর্বাবস্থায় কল্যাণকর। কিন্তু সোজাসুজি ও খাড়াপথে আরোহণ করা কষ্ট-বিড়ন্বনায় নিপতিত হওয়ার নিদর্শন। যে ব্যক্তি দেখতে পায় অতি সাবধানে সতর্ক পদে ও ধীরস্থির পদ-বিক্ষেপে সে পর্বত শীর্ষে উঠে যাচ্ছে। এর অর্থ, সে ইযযত-সম্মানের অধিকারী হবে। বস্তৃত এই ধরনের আরোহণ পরিণামে কল্যাণের ইঙ্গিতবাহী। স্বপ্নের যাবতীয় উর্ধ্বারোহণ মানুষের দ্বীন-দুনিয়া, মান-ইযযত সকল ক্ষেত্রে উন্নতির লক্ষণ। অধিকন্তু পাহাড়, ' গুহা ও বৃক্ষে আরোহণের ব্যাখ্যা দর্শনকারীর নিরাপদ আশ্রয় লাভের আলামত। যদি কেউ স্বপ্ন দেখে বৃহৎ প্রস্তরখণ্ড বিশাল শিলাস্তর এমনকি গোটা পাহাড় একস্থান থেকে অন্যত্র বহন করে নিয়ে যাচ্ছে। এর ব্যাখ্যা অতি কঠিন কাজ তার উপর চাপিয়ে দেয়া হবে, যা বহন করা তার পক্ষে দুরূহ বলে মনে হতে থাকবে । আর এজাতীয় লোকের বোঝা বহন করার উদ্দেশ্যে ভীষণ কষ্ট করতে হবে এবং সীমাহীন বিড়ম্বনার ভিতর দিয়ে তাকে এগিয়ে যেতে হবে। বাজারের দোকান ও চত্বর £ বাজারের যে চত্বরে মালপত্র রেখে বেচাকেনা করা হয়, তা দেখার ব্যাখ্যা পণ্যসামগ্রী বেচাকেনা দ্বারা করা হয়। আর যে চত্বরে সাধারণত মালপত্র রাখা হয় না কিংবা বেচাকেনাও করা হয় না, তার পরিবর্তে সেখানে কেবল লোক বসে, কথাবার্তা বলে, তার ব্যাখ্যা হল স্বপ্নে এ জাতীয় চতুর দর্শনকারী ব্যক্তি দীর্ঘ সময় কথাবার্তা, আলাপ-আলোচনায় নিমগ্র থাকবে । ড৮ড/%৮.2117001179.001)

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।