স্বপ্নের ব্যাখ্যা ৩ স্বগ্ন দেখে ময়দানে তার গমন সঠিক পথে নয়, এর অর্থ ইসলামের ব্যাপারে তার মনে সন্দেহের অবকাশ রয়েছে। কেউ দেখল ময়দানে সে পানাহারে রত, এর ব্যাখ্যা দ্বীন-দুনিয়া উভয় ক্ষেত্রে সে আল্লাহর নে'আমত ও অনুগ্রহ লাভে ধন্য হবে। মাটি -বালু, ধুলা-ময়লা ইত্যাদি মৃত্তিকা জাতীয় পদার্থের ব্যাখ্যা সাধারণত অর্থ-বিত্ত দ্বারা করা হয়। যদি কেউ স্বপ্ন দেখে সে বালু কিংবা মাটি খাচ্ছে, অথবা মাটি, ধুলাবালু তার উপর উড়ে আসছে, এর ব্যাখ্যা সে সম্পদশালী ও বিপুল ধন-ভাগ্ডারের মালিক হবে। অনুরূপ যদি দেখে সে মাটির উপর হেঁটে যাচ্ছে অথবা তা বহন করে নিয়ে যাচ্ছে, তাহলে ব্যাখ্যা হবে মাল উপার্জনে তাকে সাধ্যাতীত পরিশ্রম করতে হবে। অবশ্য পরবর্তা সময়ে সে প্রচুর মাল উপার্জনে সক্ষম হবে। আসমান-যমীনের মধ্যবর্তী শূন্যলোকে যদি উড়ন্ত ধুলা দেখতে পাওয়া যায়, তাহলে এটা সংকট ঘনীভূত হওয়ার আলামত। অধিকন্তু সেখানে কুয়াশা দেখতে পাওয়ার ব্যাখ্যাও একই ধরনের হবে। কেউ স্বগ্ন দেখল- সে মাটি খনন করছে এবং মৃত্তিকা তক্ষণ করছে। এর ব্যাখ্যা হবে ধোকা ও ফেরেববাজির মাধ্যমে সে সম্পদ আত্মসাত করে নিচ্ছে। কেননা, যমীন মূলত ইসলাম বিরোধী ধর্মের অর্থবোধক। ভীতিপূর্ণ মরু প্রান্তরের ব্যাখ্যাও একই ধরনের হবে। কিন্তু উক্ত প্রান্তরের সীমারেখা যদি স্পষ্টত বুঝে আসে, তাহলে এর অর্থ মন্দ নারী, যার মধ্যে কোন কল্যাণ নেই। ঘটনা ঃ বর্ণিত আছে- রবীআ ইবনে উমাইয়া ইবনে খলফ একবার হযরত আবু বকর সিদ্দীক (রাঃ)-এর খেদমতে উপস্থিত হয়ে আরয করল- হে খলীফাতুর রসূল (দঃ)! গতরাতে এই মর্মে আমি স্বপ্ন দেখেছি, আমি এক শস্য-শ্যামল ফসল ভরা ময়দানে উপস্থিত। অতঃপর সেখান থেকে এক অনুর্বর ময়দানে এসে গেছি, যেখানে ফসলাদি বলতে কিছুই নেই- সম্পূর্ণ বিরান ভূমি। একই স্বপ্নে আরো দেখতে পাই- আপনার দুই হাত একত্রিত হয়ে কণ্ঠবেড়ি সদৃশ আপনার গর্দানে সম্পৃক্ত হয়ে আছে। শোনার পর হযরত আবূ বকর (রাঃ) উত্তরে বললেন ঃ তোমার স্বগ্ন যদি সত্য হয়ে থাকে, তাহলে তার ব্যাখ্যা হবে দ্বীন ইসলাম বর্জন করে তুমি কুফরী মতবাদ গ্রহণ করবে। আর আমার অবস্থা ঠিক থাকবে; ব্যতিক্রম হবে না। দুনিয়াবী কলুষ থেকে আমার হাত পৃত-পবিত্র থেকে যাবে। বর্ণনাকারী বলেন ঃ পরবর্তীকালে হযরত উমর ইবনে খাত্তাব (রাঃ)-এর শাসনামলে মদীনা ত্যাগ করে রূম সম্রাট কায়সারের দরবারে উপস্থিত হয়ে রবীআ খুস্টধর্মে দীক্ষিত হয় এবং সে অবস্থায়ই মৃত্যুবরণ করে। পাহাড়-টিলা দর্শন ঃ পাহাড়-টিলার ব্যাখ্যা মানুষ অর্থে করা হয়। এ দুইয়ের আকৃতিগত বিস্তৃতি ও বড়ত্ব অনুপাতে তা"বীর হয়ে থাকে। বৃহৎ শিলাখণ্ড ও ড৮ড/৮.2117001119,.0017)
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।