Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

ষষ্ঠ পরিচ্ছেদ যমীন, পাহাড়, প্রান্তর, টিলা, দুর্গঃ ইমারত, দোকানপাট, বাড়ী_-ঘর, বিল্ফোরণ, ভুমিকম্প ইত্যাদি স্বপ্নে দেখা যমীন £ যমীনের ব্যাখ্যা কয়েক প্রকারে দেয়া হয়। স্বপ্রে দেখা যমীনের সীমা- রেখা যদি নযরে ভেসে ওঠে, তাহলে ব্যাখ্যা হবে নারী । কিন্তু তার পরিধি যদি এত বিস্তৃত হয় যে, সীমা ও পরিধি কিছুই বুঝে আসে না, তাহলে ব্যাখ্যা দুনিয়া ও বিশ্বজাহান। আর বিস্তৃতির সাথে সাথে যমীনের বুকে যদি শস্য-শ্যামল, ফল-ফসল ইত্যাদি দেখা যায়, কিন্তু কি ধরনের তা বুঝতে পারা যায় না, তাহলে এর ব্যাখ্যা হবে দ্বীন ইসলাম। অনূর্বর বিরান ভূমির ব্যাখ্যাও একই ধরনের । কেউ স্বগ্নু দেখল- যমীন তার জন্য বিস্তৃত ও প্রসারিত করে দেয়া হয়েছে। এর ব্যাখ্যা তার জীবন সুখে-শান্তিতে ও নিরাপদে অতিবাহিত হবে। কিন্তু যদি দেখে যমীন তার সামনে গুটিয়ে ফেলা হয়েছে। এর অর্থ তার জীবন শেষ হয়ে গেছে। কোন সময় এর ব্যাখ্যা যোগ্যতা থাকার শর্তসাপেক্ষে নেতৃত্ব ও ক্ষমতা লাভের ইঙ্জিতবাহী। যমীন তার সাথে কথা বলছে মর্মে কেউ স্বপ্ন দেখল- এর ব্যাখ্যা হবে সে ব্যক্তি কল্যাণময় পার্থিব জীবন লাভ করবে, যা দেখে লোকেরা বিন্ময়ে অভিভূত হয়ে পড়বে। একই ভাবে বাকশক্তিহীন যে কোন বস্তু যদি কথা বলে, তাহলে দর্শনকারী এমন কোন ভাল জিনিস প্রাপ্ত হবে, যা দেখে লোকেরা বিশ্মিত হবে। এক ব্যক্তি স্বপ্ন দেখল-সে ভূগর্তে টুকে পড়েছে বটে, কিন্তু কোন গর্ত তার দৃষ্টিগোচর হয় না। এর ব্যাখ্যা হবে দুনিয়া অন্বেষণের অন্তরালে সে মৃত্যুবরণ করবে। আর যদি দেখতে পায় কোন গর্তের অভ্যন্তরে সে অদৃশ্য হয়ে গেছে, তাহলে ব্যাখ্যা হবে সে ব্যক্তি বিপর্যয়ের সম্মুখীন হবে, কারো দ্বারা ধোকার শিকার হবে অথবা তার দ্বারা কোন পাপকার্ষ অনুষ্ঠিত হবে। কেউ স্বপ্ন দেখল যমীন তাকে নিয়ে আবর্তিত হচ্ছে, তাহলে ব্যাখ্যা হবে তার বিষয়-ব্যাপার সংকটাপন্ন হবে এবং জীবিকার সন্ধানে সে দেশ-দেশান্তর ঘুরে বেড়াবে। কোন ব্যক্তি স্বপ্ন দেখল জনমানবহীন বিরান ময়দানে সে ভ্রমণরত, কিন্তু চলছে সে সঠিক পথে ও যথাযথ লক্ষ্যপানে। এর ব্যাখ্যা হবে সে ব্যক্তি হেদায়তের সরল পথে অটল-অবিচল রয়েছে এবং ইসলামের সঠিক পথে এগিয়ে যাচ্ছে। কেউ যদি ড৮ড/ড/.21170001119,.0017)

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।