Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৩২ স্বপ্নের ব্যাখ্যা উধু করছে, কিন্তু উষু সম্পূর্ণ করতে পারেনি। এর ব্যাখ্যাও তাই হবে। তার উদ্দিষ্ট কাজ পূর্ণ হবে না। তবে সেটা সহজ করে দেয়া হবে। অনুরূপ কেউ নিজেকে নামায পাঠরত দেখতে পেয়েছে, কিন্তু সে নামায পূর্ণ করতে সমর্থ হয়নি। ব্যাখ্যা একই- তার উদ্দেশ্য পূর্ণ হবে না। তবে পার্থক্য এই, সে যদি উযু কিংবা গোসল যথাযথ সমাধা করে থাকে, তাহলে এটা তার কৃত গুনাহ-খাতা, ভুল-ক্রটির কাফ্ফারা গণ্য হবে। মাটি ও কাদা দেখতে পাওয়া ৪ স্বপ্নযোগে এদুটি দেখতে পাওয়া মূলত ভয়-ভীতি ও দুশ্চিন্তার আলামত। তাই যে পরিমাণ মাটি-কাদা দেখতে পাবে, তার সমপরিমাণ সে ভয়-ভীতি ও দুশ্চিন্তার শিকার হবে। অনুরূপ গরম পানি দেখার ব্যাখ্যাও একই । কেউ স্বপ্ন দেখল-তার গায়ে গরম পানি লেগেছে। এর অর্থ হবে- রাজা-বাদশাহ্‌ তথা শাসকবর্পের পক্ষ থেকে সে দুঃখ-যাতনা, নির্যাতন-নিগ্রহের শিকার হবে। এ পর্যায়ে পানির উষ্ণতা যত বৃদ্ধি পাবে, সে অনুপাতে নির্যাতনের মাত্রাও বেড়ে যাবে। এর ব্যাখ্যা কোন সময় ভয়-ভীতি ও রোগ-ব্যাধির আক্রমণের অর্থবোধক হয়ে থাকে। ইট দেখতে পাওয়া £ এখন মাটি বলা হয় না স্প্রে এ জাতীয় শুকনা ইট দেখতে পাওয়া জমাকৃত মালের নিদর্শন। কেউ যদি ইটের কিছু অংশ লাভ করেছে মর্মে স্বপ্ন দেখে, তাহলে এর ব্যাখ্যা হবে সে লোক সঞ্চিত ধনের অধিকারী হবে। কেউ দেখল দেয়ালের ইট খসে পড়েছে, তাহলে ব্যাখ্যা হবে-নারী কিংবা পুরুষ তার যে কোন আত্মীয় হারিয়ে যাবে। গোসলখানা দর্শন করা £ স্বপগ্নরযোগে গোসলখানা দেখতে পাওয়া দুঃখ- যাতনার আলামত। এপর্যায়ে গোসলখানায় উষ্ণতার মাত্রা অনুপাতে আপদ-বিপদের পরিমাণ নির্ধারিত হবে। আর এ বিপদ অধিকাংশ ক্ষেত্রে নারীর পক্ষ থেকে হওয়ার সম্ভাবনা । গোসলখানায় অবস্থান স্বল্প সময় হওয়ার দরুন আপতিত বিপদের স্থিতিকালও অল্প হবে। কাজেই বিপদ অতিশীঘ্ব কেটে যাবে। কেউ স্বপ্নে দেখল যে, গোসলখানায় প্রস্রাব করছে অথবা চুনা বা অন্য কোন রসায়ন দিয়ে অপ্রয়োজনীয় কেশ মুণ্ডন করছে। তা”্বীর হিসাবে এটা উত্তম স্বগ্ন। বাস্তব ক্ষেত্রে সে যদি বিপদগ্রস্ত, ভীত-সন্ত্রস্ত, চিন্তাক্রিষ্ট কিংবা রোগাক্রান্ত থেকে থাকে, তাহলে অচিরেই সে সব দূরীভূত হবে। যদি এসব কিছুর শিকার না হয়ে থাকে, তবে তার অবস্থার পরিবর্তন ঘটবে এবৎ আর্থিক ক্ষতির মাত্রা কমে আসবে। প্রসঙ্গত উল্লেখ্য, স্বপ্নে যদি সবল-দুর্বল ভিন্নধর্মী এমন দুটি বিষয় একত্রিত হয়, যার ব্যাখ্যা বিপরীতমুখী অর্থে গড়ায়, তান ধল অর্থ বর্জন করে সবল অর্থের সমর্থনে 1172-00100

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।