Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

স্বগ্ের ব্যাখ্যা ৩১ ঝণগ্রস্ত হয়ে থাকলে আল্লাহ্‌ তার খঝণমুক্তির ব্যবস্থা করে দেবেন। তদুপরি পাপাচারী হলে এর ওসীলায় আল্লাহ্‌ তার ক্ষমার ফয়সালা করে দেবেন। আর রোগ-ব্যাধির শিকার হলে রোগমুক্ত করে দেয়া হবে। আলোচ্য এ ব্যাখ্যা মুলত হযরত আইয়ুব (আঃ)-এর কষ্ট ও যাতনাময় জীবনী থেকে সংগৃহীত। যদি কেউ স্বপ্ন দেখে- তার কাছে পানিভর্তি ভা রয়েছে আর সে তা দ্বারা পবিত্রতা অর্জনের নিয়তে বসেছে, অথবা সফর অবস্থায় রয়েছে কিংবা অপরিচিত জায়গায় অবস্থান করছে, তাহলে ব্যাখ্যা হবে-উক্ত পানি তার হায়াত ও জীবনকাল বুঝাবে। এমতাবস্থায় সে যদি উক্ত পানির সবটুকু পান করে নেয়, তাহলে বুঝতে হবে তার জীবন ফুরিয়ে গেছে। আর যদি কিছু পানি বাকী থাকে, তবে পাত্রে অবশিষ্ট পানির পরিমাণ অনুপাতে তার হায়াতের অংশ এখনো বাকী রয়ে গেছে ধরে নিতে হবে। বলা বাহুল্য, পাত্রের মধ্যে পানি থাকার এ পর্যন্ত যে ব্যাখ্যা বর্ণিত হয়েছে, সেই একই তা"বীর আহার্ষের বেলায় "ছারীদের*১ ক্ষেত্রেও প্রযোজ্য। কেউ স্বপ্ন দেখল, সে স্বচ্ছ-সুমিষ্ট পানি পান করেছে, কিন্তু সে কি পবিত্র হালে আছে, সফর অবস্থায় রয়েছে, নাকি অপরিচিত জায়গায় অবস্থান করছে-এসব কিছুই তার জানা নেই। উপরক্তু এটাও বলতে পারে না কি পরিমাণ পানি সে পান করেছে, তাহলে এসকল অবস্থায় ব্যাখ্যা হবে, সে ব্যক্তি পাক-পবিভ্র জীবন যাপন করবে এবং সম্পদ ও প্রাচুর্যের কোলে লালিত হবে। কিন্তু পানি যদি মিষ্ট না হয়, তবে তার জীবনধারা সে হিসাবেই অতিবাহিত ও পরিচালিত হবে। আর সে পানি যদি ময়লাযুক্ত ও অস্বচ্ছ হয়, তাহলে ময়লার মাত্রা অনুপাতে সে রোগ আক্রমণের শিকার হবে। কেউ স্বগ্ন দেখল, কাচের গ্রাসে পানি রয়েছে। এখানে গ্রাস দ্বারা উদ্দেশ্য নারী। উক্ত গ্রাসের পানি সে যদি পান না করে থাকে, তাহলে ব্যাখ্যা হবে পানি দ্বারা ছেলে বুঝানো হয়েছে। কেউ স্বপ্র দেখল, সে ক্ষেতে কিংবা বাগানে পানি সেচ করছে, এর তা'বীর হবে আপন স্ত্রীর সাথে সে পরিতৃপ্ত হয়ে সংগম করবে। কেউ যদি স্বপ্ন দেখে- ফল, পত্র-পল্পবে বাগান সুশোভিত হয়ে আছে। এর ব্যাখ্যা স্ত্রীর গর্ভে তার পুত্র সন্তান জন্ম নিবে। কেউ দেখল, অপর ব্যক্তি তার ক্ষেত-বাগানে পানি সেচ করে দেয়। এতে কোন কল্যাণ নেই, অশুভ লক্ষণ। কেউ দেখতে পেল দুধ, শরাব, তেল ইত্যাদি তরল জাতীয় জিনিস দ্বারা সে উযু কিংবা গোসল করছে। এর ব্যাখ্যা দ্বীন-দুনিয়ার যে কাজই সে সম্পন্ন করতে আগ্রহী, সেটা পূর্ণতা লাভ করবে না, ব্যর্থ হয়ে যাবে। একই ভাবে দেখতে পেল-পানি দ্বারা টীকা £ ১. রটির সাথে গোশতের ঝোল মিশিয়ে প্রস্তুত খাদ্যকে “ছারীদ' বলা হয়। ড$৮/৮%.8110 09011790010).

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।