Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৩০ স্বপ্রের ব্যাখ্যা কোন সময় এর ব্যাখ্যা রাজা-বাদশাহ্র দরবারে পৌছার কারণ ও ওসীলা হিসাবে করা হয়। আবার কোন সময় এর ব্যাখ্যা হয় দৃশ্চিন্তা-দুর্ভাবনায় পতিত হওযা। কিন্তু পরিণামে শীঘ্রই তার মুক্তি নসীব হবে বলে আশা করা যায়। কেউ স্বপ্নে দেখল-সাগরবক্ষে সে নৌকায় বসা রয়েছে। এর তা*বীর হবে উক্ত নৌকার ছোট-বড় ও প্রশস্ততা অনুপাতে সে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করবে, কিন্তু পরবর্তী পর্যায়ে তা থেকে সে মুক্তি পেয়ে যাবে। যদি কেউ স্বপ্ন দেখে সে নৌকায় বসা রয়েছে আর তাতে পানি টুকে পড়েছে, এর তা*বীর হবে সে ব্যক্তি রোগ-ব্যাধি অথবা দুশ্চিন্তার শিকার হবে, কিংবা কারাগারে আটক হবে। কিন্তু এক পর্যায়ে এই সমস্ত বিপদ থেকে সে মুক্তি পাবে। কেউ নৌকা থেকে বের হয়েছে মর্মে স্বগ্ন দেখল। এর অর্থ অচিরেই সে মুক্তি পাবে। নৌকা যদি শুকনায় আছে বলে দেখতে পায়, এর ব্যাখ্যা হবে সে দুশ্চিন্তা ও বিপর্যয়ের সম্মুখীন হবে। কিন্তু অনতিবিলঘ্ষে তা থেকে উদ্ধার পেয়ে যাবে। কেউ দেখল-নৌকাটি কেবলা পানে বয়ে চলছে, এর ব্যাখ্যা হবে অতিশীঘ সে বিপদ-মুসীবতের ছোবল থেকে পরিত্রাণ পেয়ে যাবে। নদী দর্শন $ মানুষ ডুবে যায় না এ জাতীয় ছোট খাল-নালা কার্যত নদীর সমার্থবোধক। তা দেখার অর্থ সুসংবাদ ও সচ্ছল জীবন। খালটি চাই সংকীর্ণ ধরনের হোক অথবা ব্যাপক ধরনের (সম্প্রসারিত) হোক। যদি ঘরের মধ্যে পানি ভেসে যাচ্ছে দেখতে পায়, তাহলে পানি মিষ্ট হলে আর যমীন থেকে উৎসারিত না হলে প্রাচূর্যময় জীবনের অধিকারী হওয়ার আলামত । যদি দেখে- ঘরে, দেয়ালে অথবা সাধারণত পানি উৎসারিত হয় না এহেন অনুপযোগী স্থান থেকে প্রবাহিত হয়ে পানির ফোয়ারা বয়ে চলেছে, তাহলে এর ব্যাখ্যা হবে-সে দুশ্চিন্তা, দুঃখ-বেদনা, ভয়-ভীতি ও কান্নার শিকার হবে। অর্থাৎ ঝর্ণার দুর্বলগতি ও প্রবাহের তীব্রতা অনুসারে এ সমস্ত বিপদ তথাকার বাসিন্দাদের উপর নিপতিত হবে। কারণ, ঝর্ণার পানির গতি যত তীব্র হবে, বিপদও সে অনুপাতে অধিক পরিমাণে দেখা দিবে। এমনকি স্থানীয় বাসিন্দাদের ভয়-ভীতি, কান্নাকাটি মাত্রা ছাড়িয়ে যাবে। আর পানি ময়লা-আবর্জনাযুক্ত হওয়া অবস্থায় ব্যাপার মারাত্মক আকার ধারণ করবে। কেউ যদি ঝর্ণা থেকে পানি পান করেছে মর্মে দেখতে পায়, তাহলে পানকৃত পানির পরিমাণ অনুসারে তার প্রতি £খ-যাতনার আঘাত পতিত হবে। যদি কেউ ঝর্ণার পানি দিয়ে উযু কিংবা গোসল করেছে দেখতে পায়, তাহলে এটা বিপদ ও চিন্তামুক্তির শুভ লক্ষণ এবং আগত সুসময়ের পূর্বাভাস। চিন্তাযুক্ত হলে আল্লাহ্‌ তা দূর করে দেবেন, ভয় ভীতির শিকার হলে নিরাপত্তার আশ্রয় দেয়া হবে, ড/ড/,.21177001179,.0017)

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।