স্বপ্নের ব্যাখ্যা ২৭ সুনাম ও সম্মানের এত উচ্চ মর্যাদায় সে পৌছে যাবে, যেখানে উপনীত হওয়া অন্য কারো পক্ষে সম্ভব হবে না। ঘটনা ঃ তাকে পুনরায় জিজ্ঞেস করা হল- এক লোক স্বপ্নে দেখল মেঘমালা যেন তার উপর ছায়া বিস্তার করে আছে। এর ব্যাখ্যা দিয়ে তিনি বললেন $ দর্শনকারী অসুস্থ হলে রোগমুক্ত হবে, খণগ্রস্ত হলে আল্লাহ্ তার খণ শোধ করার ব্যবস্থা করে দেবেন, দরিদ্ধ হলে আল্লাহ্ তার অভাব-অনটন দূর করে ধন-সম্পদ দেবেন আর নির্ধাতিত হলে আল্লাহ্র পক্ষ থেকে তার প্রতি সাহায্য নেমে আসবে। কেননা, বাদল আল্লাহ্ পাকের রহমতস্বরূপ এবং তাতে যা কিছু আছে সবই রহমত হিসাবে গণ্য । উপরত্তু বহু বার এই মেঘমালা রসূলুল্লাহ্ (দঃ)_কে যুদ্ধক্ষেত্রে আপন ছায়ায় ঝেষ্টন করে রেখেছিল। অনুচ্ছেদ ঃ শিলা, বরফ ও তুষার ৪ এ সমস্তই চিন্তা-উদ্বেগ, আযাব-গযব ও বিপদ-আপদের আলামত। তবে যে এলাকায় সর্বদা বরফ পতিত হওয়া স্বাভাবিক নিয়ম, সেখানে এর পরিমাণ সামান্য ও স্বল্পমাত্রায় দেখা গেলে স্থানীয় লোকদের জন্য তা শস্য-শ্যামল পরিবেশ ও দেশে অধিক ফলনের লক্ষণ । শিলাবৃষ্টির অবস্থাও একই ধরনের। কেউ যদি স্বপ্নে দেখে, পাত্র থেকে সে আজলা ভরে পানি নিয়েছে, সে পানি তাতে জমাট হয়ে গেছে, তাহলে এর ব্যাখ্যা তার হাতে মাল জমা হওয়া এবং দীর্ঘদিন স্থায়ী থাকার লক্ষণ। আর শিলাবৃষ্টি দেখার মধ্যে কোন অবস্থায়ই কল্যাণের আশা নেই। অনুচ্ছেদ 8 কুপ দেখা ৪ স্বপ্রযোগে কূপ দেখা মূলধনপ্রাপ্তি ও আয়-উপার্জনের নিদর্শন। কেউ কূপ খনন করছে দেখতে পেল। কিন্তু চেষ্টা সক্তেও সে ব্যর্থ হয়ে গেছে। এর অর্থ, উপার্জনের ক্ষেত্রে সে যথাসাধ্য চেষ্টা করবে, কিন্তু আশানুরূপ ফল পাবে না, তার প্রাপ্ত রুজির পরিমাণ হবে সামান্য। কোন ব্যক্তি আপন ঘরে কুয়া খনন করেছে মর্মে স্বগ্ন দেখল এবং তাতে পর্যাপ্ত পানি জমা হয়ে ফুলে উঠেছে। এটা তার অর্থ-সম্পদ বৃদ্ধি পাওয়া এবং বিনা পরিশ্রমে আল্লাহ্র পক্ষ হতে প্রচুর পরিমাণে পৃত-পবিত্র মাল পাওয়ার নিদর্শন। কেউ স্বপ্নে দেখল-তার ঘর ও কুয়া থেকে পানি বের হয়ে বাইরে গড়িয়ে যেতে শুরু করেছে। এর ব্যাখ্যা হল তার মাল-সম্পদের সিংহ ভাগ শেষ হয়ে সামান্য কিছু বাকী থাকবে । যদি কেউ স্বপ্ন দেখে ঝর্ণা বা খালবিলের পানি প্রবাহিত হয়ে ক্ষেত-খামার ভাসিয়ে চলছে, এর অর্থ- আল্লাহ্র রাস্তায় সে অকাতরে সম্পদ ব্যয়ে নিয়োজিত আছে। কিন্তু যদি দেখতে পায়, ঝর্ণার পানি সেচ করে সে ভাসিয়ে দিচ্ছে, এর অর্থ- এমন কাজে সে অর্থ ব্যয়ে এগিয়ে যাবে, যাতে তার লাভ-ক্ষতি. ড$৮/%%.21100 01179. 0010).
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।