Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ 147
📝 Text 📖 PDF

(7) মধ্যে ইমাম কাতাদা, ইমাম শা"বী, সাবেত, মালেক ইবনে দীনার,. সুলায়মান তাইমী, খালিদ হায্যা, আইয়ুব এবং ইমাম আওযায়ীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । ইতিহাস ও রিজাল শাস্ত্রে চরিতাভিধান) ইমাম ইবনে সীরীন সম্পর্কে যতদূর উল্লেখ পাওয়া যায়, তার আলোকে বোঝা যায় যে, তিনি ছিলেন যুগের সেরা একজন মনীষী আলেম ও উচ্চ পর্যায়ের বুযুর্গ ব্যক্তি। বর্ণিত আছে, ইমাম ইবনে সীরীন (রহঃ) জীবনভর একদিন অন্তর রোযা পালন করতেন। অর্থাৎ একদিন তিনি রোযা রাখতেন পরদিন রোযা ছাড়া কাটাতেন। তৃতীয় দিন পুনরায় রোযা রাখতেন . এবং তার পরদিন রোযা ছাড়া কাটাতেন। রমযান ছাড়া এ ভাবেই তার সারা বছর কেটে যেতো। ওসমান বিভ্তি বলেন, ন্যায় ও সুবিচার সম্পর্কে ইমাম ইবনে সীরীনের চেয়ে বেশী প্রজ্ঞাবান আর কোন ব্যক্তিই বসরায় ছিল না। আবু আওয়ানা বলেন, আমি বাজারেও তাকে লক্ষ্য করেছি। বাজারে চলাফেরা অবস্থায়ও যে তাকে দেখেছে, আল্লাহকে স্মরণ করেছে। হিশাম ইবনে হাস্সান বলেন, আমার পরিচিত জনসমষ্টির মধ্যে মুহাম্মদ ইবনে সীরীনই ছিলেন সর্বাপেক্ষা স্পষ্টবাদী ও সত্যভাষী। মুআররেক আজালী বলেন, আমি ইবনে সীরীনের মতো খোদাতীরু, পরহ্যগার, সৃষ্ষাদ্শী, প্রজ্ঞাবান এবং ধর্মতত্ব সম্পর্কিত গভীর জ্ঞানের অধিকারী আর কাউকে দেখিনি। তাকওয়া সম্পর্কে তিনিই ছিলেন সর্বাপেক্ষা বেশী পরিজ্ঞাত আর ফিক্হী মাসআলা সম্পর্কে অধিক প্রাজ্ঞ। খাল্ফ ইবনে হিশাম বলেন, আল্লাহ্‌ তা'আলা মুহাম্মদ ইবনে সীরীনকে এমন উত্তম চরিত্র এবং বিনয় দান করেছিলেন যে, তাকে দেখলেই আল্লাহ্র কথা স্মরণ হতো। আশআস বলেন, মুহাম্মদ ইবনে সীরীনকে ফিকাহ সংক্রান্ত কোন মাসআলা তথা হালাল-হারাম সম্পর্কে প্রশ্ব করা হলে তার চেহারা এতই বিবর্ণ হয়ে পড়তো, মনে হতো যেন ইনি সেই ইবনে সীরীন নন, অন্য কেউ। মাহদী ইবনে হাসান আমাদের সাথে কথাবার্তা বলতেন, আমরাও অসথকোচে তীর সাথে কথা বলতাম। কিন্তু কখনো মৃত্যুর আলোচনা শুরু হলে তীর চেহারা এমন ফ্যাকাসে ও বিবর্ণ হয়ে যেতো, মনেই হতো না যে ইনি সেই ব্যক্তি যার সাথে আমরা এতক্ষণ কথা বলছিলাম। এ মহান জ্ঞানতাপস ৭৭ বছর বয়সে ১১০ হিজরীর ৯ই শাওয়াল ইহলোক ত্যাগ করেন। ড$ড/%%.211100901179. 0010).

— Page 3 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.