্বগ্রের ব্যাখ্যা ২৩ যদি দেখতে পায়, আগ্তনে সে গোশত ভুনা করছে, তবে জনচচিত গীবত-নিন্দা থেকে সে নিরাপদে থাকবে। কিন্তু ভুনা গোশত থেকে সে যদি-কিছু অংশ আহার করে, তাহলে সে যৎ সামান্য রিযিক পাবে। আর দুঃখ-যাতনা জুটবে তার অধিক মাত্রায়। কেননা, ভুনা করা মুলত বিপদ-আপদ ও দুঃখ-কষ্টের আলামত । আর উক্ত আগুন দ্বারা হাড়ির মধ্যে সে যদি খাদ্যদ্রব্য পাকানো দেখতে পায়, তাহলে কোন এক বিষয়ে বাড়ী থেকে সে উপকার লাভ করবে। কারণ, হাড়ি-পাতিল কার্যত পারিবারিক শান্তি-শৃংখলার পরিচায়ক। কিন্তু হাড়িতে খাদ্যদ্রব্য বলতে যদি কিছুই না থাকে, তাহলে অর্থ হবে-কোন ব্যাপারে বাড়ীর মুরত্বীকে সে রাগান্বিত করবে অথবা অবাঞ্চিত কোন বিষয়ে তাকে উদ্ৃ্ধ করবে। যদি কেউ স্বপ্ন দেখে আগুনে তার কাপড় কিংবা দেহের কোন অংগ পুড়ে গেছে, তাহলে ব্যাখ্যা হবে-উক্ত কাপড় অথবা সংশ্রষ্ট অংগে (বিস্তারিত পরে বর্ণিত হবে) কোন বিপদ নেমে আসবে । কাপড় কিংবা অংগ দগ্ধকারী আগুনে যদি শিখা বর্তমান থাকে, তবে বাদশাহ তথা শাসকের পক্ষ থেকে তার ক্ষতি নিশ্চিত হবে। আল্লাহই ভাল জানেন। কিন্তু আগুন যদি শিখাবিহীন সাদামাঠা হয়, তবে এটা বক্ষব্যাধির লক্ষণ। কোন ব্যক্তি স্বপ্নে যদি শিখাবিহীন স্বাভাবিক আগুন খাওয়ার অবস্থা দেখতে পায়, তার অর্থ সে ইয়াতীমের মাল আত্মসাতে তৎপর রয়েছে। আর উক্ত আগুনে যদি শিখার দাপট থাকে, তবে তার ব্যাপারে লোক সমাজে এমন চর্চা হবে, যার ফলে তার মন আঘাতে দগ্ধ হয়ে পড়বে। কেউ স্বপ্নে দেখল, তার গায়ে আগ্নিশিখার ছোয়া লেগেছে, এর অর্থ সে লোকদের আলোচনার বস্তু হিসাবে চিহ্নিত হয়েছে এবং লোকেরা তার নিন্দা-চর্চায় মেতে উঠবে। শরীরে আগুন দিয়ে দাগ লাগানো দেখতে পাওয়া দাগের সমপরিমাণ মন্দ কথা শুনতে পাওয়ার পৃবধ্বনি। অগ্নিস্কুলিঙ্গ মন্দ কথা ও কটুবাক্যের আলামত । যদি দেখে স্ফুলিঙ্গ তার প্রতি এগিয়ে আসছে, তবে সে কটুকথার শিকার হবে এবং মন্দ কথা শুনতে পাবে। যদি তার গায়ে অগ্নিকণার বিরূপ প্রবাহ আঘাত করে, তবে সে নির্যাতনের শিকার হবে। নিজ হাতে যদি কেউ অগ্রিস্ষুলিঙ্গের অবস্থান দেখতে পায়, তবে সে বাদশাহ বা শাসকের পক্ষ থেকে বিড়ম্বনার শিকার হবে। কেউ যদি বাজারে কিংবা দোকানে অগ্নিপাত দেখতে পায়, তবে এটা মালের খাযনা অথবা বিক্রি অধিক, কিন্তু মূল্য হারাম হওয়ার পরিচায়ক। যদি কেউ দেখতে পায় উজ্ভবল আলো তার ঘরে দীপ্তিমান, তাহলে এটা সে ঘরের বরকত ও কল্যাণের নিদর্শন। কিন্তু আলো যদি ক্ষীণ হয়, তবে সে অনুপাতে ঘরের অবস্থা বুঝতে হবে। আর আলো যদি নিভে যায় অথচ এর কোন কারণ ডডড/৮.2117001119,.0017)
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।