২২ স্বপ্নের ব্যাখ্যা করেছে। এর অর্থ- সে মারাআক অপরাধ ও বড় বড় গুনাহের কাজে লিপ্ত হবে। এটা মূলত বেহেশত দেখতে পাওয়ার বিপরীত অর্থবোধক। বস্তৃত স্বপ্নযোগে জাহান্নাম দেখতে পাওয়া ধ্বংস ও বিপর্যয়ের নিদর্শন। কাজেই জাহান্নাম দর্শনকারী ব্যক্তির অতিশীঘ্ব তওবা-ইস্তিগ্ফারে আত্মনিয়োগ করা এবং আত্মস্তদ্ধি ও সতকর্মে ঝাপিয়ে পড়া উচিত। যদি দেখে জাহান্নামে ঢুকেছে বটে, কিন্তু তাতে তার কোন কষ্ট-যাতনা অনুভব হয়নি, এর ব্যাখ্যা হবে- যে পরিমাণ জাহান্নাম সে দেখতে পেয়েছে, তার সমপরিমাণ পার্থিব দুঃখ-কষ্টের সে শিকার হবে। | পার্থিব আগুন দর্শন করা ৪ স্বপ্নযোগে পার্থিব আগ্তন দেখতে পাওয়ার ব্যাখ্যা কয়েক প্রকারে দেয়া হয়। যেমন কেউ দেখল-অনূর্বর বিরান ভূমির কোন শহর, জনপদ কিংবা বাড়ীঘরে আগুন লেগেছে। আগুনের লেলিহান শিখা যেখানে পতিত হয়, তাকে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে ফেলে, তদুপরি তার বিকট আওয়াজ ও ভয়াবহ গর্জনও শুনতে পাওয়া যায়। এর ব্যাখ্যা হবে-যে পরিমাণ জায়গা অগ্নিশিখা বেষ্টন করে নিবে, সেখানটা যুলুম-নির্যাতনের তান্ডব গ্রাস করে নিবে। কিন্তু জায়গাটা বিরানভূমি না হয়ে যদি উর্বর হয়, তাহলে সে অঞ্চলে মহামারী আকারে প্লেগ, বসন্ত, বক্ষব্যাধি ইত্যাদি রোগের কারণে মানুষের মৃত্যু হবে। আর আগুনে যদি ব্যাপ্তি ও শিখার প্রচগ্ডতা না থাকে, গর্জন শুনা না যায়, আবার কিছু দগ্ধ করে আর কিছু দগ্ধ না করে অক্ষত ছেড়ে দেয়, তাহলে এটা দ্বারা সেখানে রোগব্যাধি ও সংকট-দুর্ঘটনা দেখা দেয়ার পদধ্বনি বুঝতে হবে। স্বপ্নে যদি দেখা যায়- আকাশ থেকে অগ্নিশিখা নেমে এসেছে, কিন্তু কোন কিছু দগ্ধ করতে দেখা যায়নি, তাহলে এর পরিণতি ভয়াবহ এবং কঠিন সমস্যার ইঙ্গিতবাহী। বাকবিতন্ডা তীব্র আকার ধারণ করবে, বাকযুদ্ধ প্রচন্ড হবে। অবশ্য তাতে কোন ক্ষতি হওয়ার আশংকা নেই। কিন্তু আগুনের মধ্যে যদি ধোয়া আছে বলে মনে হয়, তবে এটা সমস্যা সহজ ও শীতল হওয়ার অর্থবোধক । আর যদি যমীন থেকে অগ্নিশিখা আকাশপানে উঠে যেতে দেখা যায়, তাহলে এর ব্যাখ্যা হবে- উক্ত স্থানের বাসিন্দারা আল্লাহ্র প্রতি মিথ্যা অভিযোগ দীড় করিয়ে, জঘন্য অপবাদ দিয়ে নোংরা পাপাচারে লিপ্ত হয়ে মহান আল্লাহর সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে। স্বপ্নে কেউ যদি আগুনের লেলিহান শিখা দেখতে পায় এবং সে ব্যক্তি নিজে কিৎবা অন্য কোন লোক তাতে হাত-পা তাপিয়ে নিচ্ছে, তবে এর অর্থ হবে- দর্শনকারী এমন ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করবে, যা দ্বারা তার উপকার হবে এবং তার অভাব-অনটন দূর হবে। কেননা, শীতলতা দারিদ্যের লক্ষণ আর উষ্ণতা গনীমতের মাল পাওয়ার ইঙ্গিতবাহী। ড৮ড/ড/,2110001119,.0017)
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।