্বপ্রের ব্যাখ্যা ২১ অনুচ্ছেদ 8 কিয়ামত বিষয়ক স্বপ্ন ঃ কেউ স্বপ্নে দেখল কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে। এর ব্যাখ্যা যে স্থানে কিয়ামত কায়েম হয়েছে মর্মে সে দেখতে পেয়েছে, ব্যাপকহারে সেখানে ন্যায়-নীতি ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। সুতরাং সে অঞ্চলের বাসিন্দারা অত্যাচারী যালিম হলে আল্লাহ্ তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এবং তাদের যথাযোগ্য শাস্তির বিধান করবেন। কেননা, কিয়ামতের দিন মূলত ও কার্যত মীমাংসা, ন্যায়-ইনসাফের বাস্তব অনুশীলন এবং প্রতিকার-প্রতিশোধ গ্রহণেরই নির্ধারিত অনুষ্ঠান। পক্ষান্তরে স্থানীয় বাসিন্দারা মযলুম ও নির্যাতিত জনগোষ্ঠী হলে তাদের প্রতি আল্লাহ্র সাহায্য নেমে আসবে। স্বপ্নরযোগে কোন ব্যক্তি মহান আল্লাহ্র সামনে নিজেকে দন্ডায়মান দেখতে পেলে তার ব্যাপার বড় কঠোর ও কঠিন ধরে নিতে হবে। বস্তুত এস্বগ্র সত্য-সঠিক হওয়ার সম্ভাবনা শতকরা একশ? ভাগ। কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে যে লোক কোন কিছু দেখতে পায়, তার অবস্থাও ঠিক একই ধরনের হবে। অনুচ্ছেদ ৪ জান্নাত বিষয়ক স্বপ্ন 8 জান্নাতে প্রবেশ করেছে মর্মে কেউ স্বপ্ন দেখল। এটা তার কৃত সৎকর্ম ও নেক আমলের সুসংবাদ। যার ইঙ্গিতে বুঝা যায় অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। কেউ যদি দেখতে পায় সে জান্নাতের ফল খেয়েছে অথবা কেউ তাকে জান্নাতের ফল দিয়েছে, তাহলে জান্নাতী ফলের অর্থ মধুর বচন, সুমিষ্ট কথা । যেহেতু সত্য, ন্যায় ও উত্তম কথা আলোচ্য ফলের সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থ বহন করে। কিন্তু যদি দেখে জান্নাতী ফল লাভ তো করেছে, অথচ তা থেকে সে কিছুই খায়নি অথবা খেতে সক্ষম হয়নি, তাহলে ব্যাখ্যা হবে-তার দ্বীনী বিষয়ে কল্যাণ নিহিত আছে সত্য, কিন্তু এ দ্বারা তার ব্যক্তিগত কোন উপকার সাধিত হবে না। কোন কোন সময় এ দ্বারা ইলম ও হিকমত অর্জনের ব্যাখ্যা দেয়া হয়, যা দ্বারা তার পক্ষে উপকার লাভ করা সম্ভব হবে না। | কেউ স্বপ্ন দেখল, সে জান্নাতী ঝর্ণাধারা থেকে পানি পান করেছে অথবা জান্নাতী পোশাক পরিধান করেছে। এমতাবস্থায় ব্যাখ্যা হবে-দুনিয়া ও আখেরাতে সে আশানুরূপ কল্যাণ হাসিল করতে সমর্থ হবে। অধিকন্তু তাকওয়া-পরহ্যেগারীর পুরস্কারস্বরূপ তার উদ্দেশ্য পূরণ হবে। আর যদি জান্নাতের সুশোভিত বাগ-বাগিচা, প্রবহমান ঝর্ণাধারা এবং হুর-বালা দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে-ইহকাল ও পরকালে সে কল্যাণ, তাকওয়া-পরহ্যেগারী এবং আন্লাহ্র অনুগ্ধহ লাভে ধন্য হবে। অধিকন্তু তার স্বপ্ন দেখা অনুধহের সমপরিমাণ পার্থিব নেয়ামত হাসিল করা তার জন্য সহজসাধ্য হবে। অনুচ্ছেদ ঃ জাহান্নাম বিষয়ক স্বপ্ন ৪ কেউ স্বপ্নে দেখল, সে জাহান্নামে প্রবেশ ড$৮/৮%.811) 09011790010).
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।