২০ স্বপ্রের ব্যাখ্যা করল । ঘটনা শুনে তার চেহারা বিবর্ণ হয়ে গেল এবং আপন হাতে পেট চেপে ধরে তিনি দীড়িয়ে গেলেন। অবস্থাদৃষ্টে তার বোন জিজ্ঞেস করল, ব্যাপার কি ! সহসা আপনার চেহারায় বিবর্ণতার চিহ্ন কেন ? উত্তরে তিনি বললেন 8 এরূপ কেন হবে নাঃ এ মহিলার বিবরণ দ্বারা বুঝা যায়, সাত দিন পরই আমি কবরবাসী হব। সুতরাং সপ্তম দিনেই তাকে কবরে দাফন করা হয়। আল্লাহ্ তার প্রতি রহম করুন। ঘটনা ঃ বর্ণিত আছে-এক ব্যক্তি হযরত জা"ফর সাদেক (রহঃ-এর খেদমতে হাজির হয়ে আরয করল, স্বপ্নে নিজেকে আমি টাদের কণ্ঠলগ্ন অবস্থায় দেখতে পেয়েছি। তিনি জিজ্ঞেস করলেন ঃ তৃমি কি অবিবাহিত ? লোকটি বলল £ জী-হা। ব্যাখ্যা দিয়ে তিনি বললেন ৪ যুগশ্রেষ্ঠ অনুপম সুন্দরী এক নারীর সাথে সহসাই তোমার বিয়ে হবে। এরপর লোকটি দীর্ঘদিন নিরুদ্দেশ থাকে । সহসা এক দিন উপস্থিত হয়ে লোকটি বলতে লাগল ঃ হুযূর! মদীনাবাসী এক নিরুপম সুন্দরী নারী আমি বিয়ে করেছি, সে তল্লাটে যার তুলনা নেই। কিন্তু গত রাতে স্বগ্নে দেখি আমি যেন টাদ কোলে তুলে নিয়েছি। ব্যাখ্যা দিয়ে তিনি বললেন $ এ স্ত্রীর গর্ভজাত তোমার এক অনিন্দ্য সুন্দর পুত্র সন্তান ভূমিষ্ট হবে, রূপের ভুবনে যার কোন তুলনা নেই এবং বর্তমানে সে অন্তঃসত্তী। লোকটি বলল $ হুযুর। ঘটনা তাই, আল্লাহ্র কসম, আমার স্ত্রী এখন গর্ভবতী । কিছু দিন পর বাস্তবে তাই হল, যে ব্যাখ্যা তিনি দিয়েছিলেন। আল্লাহ্ তার প্রতি রহম করুন। ঘটনা $ বর্ণিত আছে- গর্ভাবস্থায় ইমাম শাফেঈ (রহঃ)-এর জননী একবার স্বপ্নে দেখেন, তার দেহ থেকে বৃহস্পতি গ্রহটি বের হয়ে মিসর ভূখণ্ডে পতিত হয়েছে। অতঃপর উক্ত গ্রহের স্ফুলিঙ্গ দূর-দূরান্তের প্রতিটি নগর বন্দরে দ্র্তবেগে ছড়িয়ে পড়েছে। সুতরাং *বাস্তবে দেখা গেল, ইমাম শাফেঈ (রহঃ)-এর জ্ঞানের আলো এবং তার মাযহাবের মর্মনকথা প্রতিটি জনপদে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ইমাম শাফেঈ (রহঃ) জ্ঞান ও প্রজ্ঞাবলে মর্যাদার শীর্ষ আসনে অধিষ্ঠিত হন। ইমাম জা"ফর সাদেক (রহঃ) যার ইঙ্গিত করেছিলেন। তাদের সকলের প্রতি আল্লাহ্র রহমত ও অনুগ্ধহ বিত হোক। টীকা £ ১. এ কিতাবের বর্ণনা ও ভাষ্য এতটুকুই। কিন্তু আসল ঘটনা হল-ইমাম শাফেঈর (রহঃ) জননী এক পর্যায়ে স্বপ্নের বৃত্তান্ত ইমাম জা“ফর সাদেকের (রহঃ) নিকট ব্যক্ত করেছিলেন। ঘটনা প্রবাহের আলোকে তাই প্রতীয়মান হয়। এর পরই তার এ ব্যাখ্যার অবতারণা । পরবর্তী পর্যায়ে বিষয়টি আলোচিত হবে। তদুপরি স্বয়ং বাক্যের ধারাবিন্যাস ও শব্দের গীথুনী দ্বারাও বিষয়টি স্পষ্টত বুঝা যায়। আসল ব্যাপার হল-পরবর্তা কোন নকল নবীসের অনুলিখন থেকে বাক্যের কিছু অংশ বাদ পড়ে গেছে, একথা জোর দিয়ে বলা যায়। (উর্দু অনুবাদক) ড/ড/.2117001179,.0017)
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।