Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

১৮ স্বপ্নের ব্যাখ্যা ঢেকে ফেলেছে, তাহলে অর্থ হবে-হয় সে নিজে রোগাক্রান্ত হবে, না হয় রাষ্ট্র কিংবা মাতা-পিতার কোন একজনের ব্যাপারে দুশ্চিন্তার শিকার হবে। ঘটনা 8 বর্ণিত আছে- এক ব্যক্তি হযরত জা'ফর সাদেক (রহঃ)-এর খেদমতে হাজির হয়ে আরয করল ঃ আমি স্বপ্নে দেখি আমার দেহে সূর্যোদয় ঘটেছে। তিনি ব্যাখ্যা দিলেন, রাষ্ট্র অথবা বাদশাহর পক্ষ হতে তুমি উচ্চতর সম্মান পাবে- সাথে পার্থিব বস্তু সামগ্রীও। অপর এক ব্যক্তি এসে বলল ঃ আমি স্বপ্নে দেখেছি আমার দুই পায়ে সূর্য উদিত হয়েছে- দেহের অন্য কোন অঙ্গে নয়। এর ব্যাখ্যায় তিনি বললেন $ তুমি যেখানেই যাবে, যে যে স্থানে তোমার পদচারণা ঘটবে রুজি-রোযগার হিসাবে তুমি গম, খেজুর এবং ভূমি থেকে উৎপন্ন শস্য প্রচুর পরিমাণে পেয়ে যাবে, যেগুলো দ্বারা তোমার উপকার সাধিত হবে। আর এসব পাবে তুমি সমকালীন শাসকের পক্ষ হতে। অনুচ্ছেদ ঃ চাঁদ দেখা £ টাদের তা"বীর কখনো মন্ত্রী-মিনিস্টার, কোন সময় স্ত্রী অথবা সুন্দর-সুশ্রী পুত্র দ্বারা করা হয়। কেউ স্বপ্নে দেখল, সে টাদের মালিক হয়েছে অথবা টাদ আয়ত্ত করেছে, সে মন্ত্রিতি লাভ করবে। যদি দেখতে পায় টাদে গ্রহণ লেগেছে অথবা টাদ লোহিত বর্ণ ধারণ করেছে কিংবা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, তাহলে এটা যার বা যে জিনিসের সাথে চাদ সম্পৃক্ত হবে, তার মধ্যে সে পরিবর্তন বা ক্রটি দেখা দেয়ার লক্ষণ। কেউ কোন তারকা দেখতে পেলে অর্থ হবে-মন্ত্রী অথবা কোন বিশিষ্ট ব্যক্তির পক্ষ হতে সে বিশেষ সম্মানে ভূষিত হবে। বলা বাহুল্য, স্বপ্নে কোন কোন সময় অপ্রিয় বিষয়বস্তুও দেখতে পাওয়া যায়। কেননা, টাদ দেখা সময়ে কার্যত গণক ও জ্যোতিষের প্রতিও ইঙ্গিত দেয়। কেউ স্বপ্পে দেখল, টাদ তার কোলে এসে গেছে এবং সে এটাকে হাতে তুলে নিয়েছে, এ দ্বারা ইঙ্গিত হল তার ঘরে পুত্র জন্ম নিবে এবং সে ছেলে পিতার জন্যে কল্যাণ বয়ে আনবে। নিজের ঘরে কিংবা বিছানায় টাদ দেখতে পেলে স্বপ্রে চাদের যে পরিমাণ কিরণ দেখতে পেল, তার সমতুল্যের সুন্দরী স্ত্রী সে লাভ করবে। পক্ষান্তরে দর্শনকারী লোকটি মহিলা হলে সুন্দর-সুশ্রী পুরুষের সাথে তার বিয়ে হবে। কেউ স্বপ্নে দেখল (প্রথম রাতের) চাদ তার উদয়স্থলে উঠেছে বটে, কিন্তু দিনটি মাসের প্রথম তারিখ ছিল না, তাহলে ব্যাখ্যা হবে সরকারের প্রশাসনিক কোন দায়িত্ব সে পালন করবে বা তার ঘরে সন্তান ভূমিষ্ঠ হবে, পালিয়ে যাওয়া লোক ফিরে আসবে অথবা নতুন কোন সমস্যা দেখা দিবে। অনুচ্ছেদ ঃ তারকার ব্যাখ্যায় সাধারণত শরীফ লোক বুঝানো হয়ে থাকে। ডড/ড/.21170001119,.0017)

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।