Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ পরিচ্ছেদ স্বপ্নষোগে আকাশ, চন্্র, সূর্য, তারকারাজি, কিয়ামত অনুষ্ঠান, জান্নাত, জাহান্নাম, আগুন ইত্যাদি দেখা এক ব্যক্তি স্বপ্নে দেখল, সে আকাশে উঠে গেছে এবং তার মধ্যে ঢুকে পড়েছে। এর ব্যাখ্যা হবে-সে শাহাদতের মর্যাদা লাভ করবে, আল্লাহ্‌র নৈকট্যশীল মর্যাদায় ভূষিত হবে, অনায়াসে পুলসিরাত অতিক্রম করবে, তদুপরি লোক সমাজে তার সুনাম-সুখ্যাতি ছড়িয়ে পড়বে । কেউ স্বপ্রে দেখল, সে আকাশে বিরাজমান এবং সেখানে অবস্থান করছে, কিন্তু কখন উঠেছে সে কথা মনে নেই। এর ব্যাখ্যা হবে_ প্রথমত পার্থিব জীবনে সে সম্মানের অধিকারী হবে। অতঃপর শাহাদতের মর্যাদা লাতে ধন্য হবে। | ও সূর্য দর্শন ঃ সূর্য দেখার ব্যাখ্যা কোন সময় রাজত্ব, কোন সময় পিতা-মাতার মধ্য হতে কোন একজনের সাথে সম্পর্ক। কেউ স্বপ্নে দেখল সূর্যকে সে ধরে ফেলেছে এবং সূর্ধ তার পূর্ণ আয়ত্তে এসে গেছে। এর ব্যাখ্যা হল-এর আলো যদি পরিফার উজ্জ্বল হয় এবং তার সাথে কিরণের প্রখরতা তীব্ৰ থাকে, তাহলে সূর্ধের যে পরিমাণ অংশ সে ধারণ করেছে, সে অনুপাতে সে রাজত্বের অধিকারী হবে। আর সূর্য কিরণের ন্যায় কোন জিনিস যদি কেউ দেখতে পায় এবং তার জ্যোতি দর্শনকারীর উপর প্রতিফলিত হয়েছে বলে অনুভব করে, তাহলে অর্থ হবে-সে ব্যক্তি বিশাল সাম্রাজ্যের শাসন ক্ষমতা লাভ করবে। অনুরূপ সূর্যগ্রহণ, কোন পরিবর্তন অথবা তার মধ্যে কোন ত্রুটি দেখতে পেলে তার প্রভাব হয় দেশে কিংবা অঞ্চলে অথবা পিতা-মাতার কোন একজনের উপর প্রতিফলিত হবে। কিন্তু একই স্বপ্রের লক্ষণে যদি বুঝে আসে দেশ ও জাতির মধ্যে পরিবর্তনের কোন সম্ভাবনা নেই, তাহলে এ পরিবর্তন তার পিতা-মাতার কোন একজনের মধ্যে সাধিত হবে। কেউ স্বপ্নে দেখল সূর্যের সাথে সে ঝগড়া করেছে, এর অর্থ হবে তার দেশে বিবাদ শুরু হবে অথবা পিতা-মাতার কোন একজনের সাথে তার বিবাদের কারণ ঘটবে । কেউ স্বপ্নে দেখল, তার নিজ ঘরে সূর্য উদিত হয়েছে। এর ব্যাখ্যা হল-: অবিবাহিত হলে সে বিয়ে করবে আর বিবাহিত হলে রাষ্ট্রের পক্ষ হতে উচ্চতর সম্মানে ভূষিত এবং প্রাচ্ূর্ষের অধিকারী হবে। যদি দেখতে পায় মেঘ অথবা অন্য কোন আবরণ সূর্য ড$৮/৮%.811) 09011790010).

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।