১৪ স্বপ্নের ব্যাখ্যা বা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তার আপত্তি অথবা সন্দেহ রয়েছে। কেউ স্বপ্নে দেখল কেবলার বিপরীতমুখী হয়ে নামায পড়েছে। অর্থ হবে-সে যেন কদরিয়া (তথা ভ্রান্ত কোন মতবাদের অনুসারী) হয়ে গেল। আর যদি দেখতে পায় পশ্চিমমুখী হয়ে নামা আদায় করেছে, তাহলে এটা তার জবরিয়া সম্প্রদায়ে অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার নিদর্শন। কেননা, পূর্বদিক নাসারা তথা খৃষ্টানদের কেবলা আর পশ্চিমদিক ইয়াহুদী সম্প্রদায়ের অনুরূপ কেউ স্বপ্নযোগে দেখতে পেল- সে ইয়াহুদী, খৃষ্টান কিৎবা অগ্নিপূজকে পরিণত হয়েছে। এর ব্যাখ্যা হল-সে তাদের প্রিয়ভাজন হবে এবং তাদের বিপদে দ্রুত এগিয়ে যাবে। কেউ দেখতে পেল, সে মূর্তিপূজায় লিপ্ত আছে। এর অর্থ হল- সে আল্লাহ্র প্রতি মিথ্যা আরোপ করবে এবং মিথ্যা ও ভ্রষ্টতার কথা বলে বেড়াবে। তদুপরি সে ব্যক্তির মদ্যপানে অভ্যস্ত হওয়া এবং পাপাচারে লিপ্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। উপাস্য মূর্তিটি রূপার তৈরী হলে হয়তো সে পাপকর্মের নিকটবর্তী হয়ে পড়বে অথবা কোন নারী সম্পর্কে মিথ্যা রটনায় জড়িয়ে যাবে। মূর্তিটি সোনার তৈরী হলে নিজের জন্যে ক্ষতিকর, অপসন্দনীয় বিষয়ের সম্মুখীন হবে। মূর্তিটি কাঠের তৈরী হলে সে দ্বীনের দৃষ্টিকোণ থেকে পাপাচারী লোকের সুহদ ও অন্তরঙ্গ বন্ধু হিসাবে ঘনিষ্ঠ হবে। কিন্তু মূর্তিটি যদি লোহা কিংবা তামার তৈরী দেখতে পায়, তাহলে এটা তার দুনিয়া-অন্বেষী হওয়ার নিদর্শন কেউ স্বপ্নে দেখল, সে অগ্নিপূজায় লিপ্ত আছে। এটা তার দ্বীনী ব্যাপারে শয়তানের প্ররোচনা ও অবৈধ হস্তক্ষেপ দেখতে পাওয়ার আলামত। উপাস্য আগুনে যদি শিখা না থাকে, বরং স্বাভাবিক হয়, তাহলে সে অবৈধ সম্পদ ও হারাম মাল অন্বেষণকারী হবে। কেউ স্বপ্নে দেখল, সে লোকদের ইমামতির দায়িত্ব পালন করছে। কিন্তু যদি তার কেবলা সঠিক থাকে, তাহলে ব্যাখ্যা হবে-সে ব্যক্তি একদল লোকের অধিনায়ক বা আমীর নিযুক্ত হবে এবং অধীনস্থদের প্রতি ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করবে। কিন্তু কেবলা যদি ঠিক না থাকে, তবে শাসন আমলে অধীন €লাকদের উপর সে যুলুম-নির্যাতন চালাবে। অনুচ্ছেদ $ আযান বিষয়ক স্বপ্ন 8 হজ্জের মওসুমে কেউ স্বপ্নে আযান শুনতে পেল, এটা তার হজ্জ আদায় করার আলামত। কোন সময় এর অর্থ আবার এটাও হতে পারে-দ্বীনের ব্যাপারে তার উন্নতি ও বুযুর্গা হাসিল হবে। কিন্তু হজ্জের মাসগুলো ছাড়া অন্য সময় যদি আযান শুনতে পায় অথবা স্বপ্নের মধ্যে সব সময়, সকল মওসুমে এবং পথে-ঘাটে আযান হচ্ছে মর্মে যদি আওয়াজ শুনতে পায়, তাহলে এটা লোকের মধ্যে সঠিক ও সুসংবাদ ছড়িয়ে পড়ার পূর্ব-লক্ষণ। ডড/ড/.2117001119,.0017)
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।