স্বপ্নের ব্যাখ্যা ১৩ অনুচ্ছেদ ঃ স্বপ্নযোগে কা”বা দর্শন ৪ কা”বাঘরের ব্যাখ্যা হল-তা মুসল- মানদের ইমামের মর্যাদায় অধিষ্ঠিত। যে ব্যক্তি কা”বাঘরের মধ্যে কোন প্রকার কম-বেশী (পরিবর্তন) লক্ষ্য করবে, এর অর্থ, যে পরিমাণ কম-বেশী সে দেখতে পেল সমপরিমাণ বেশ-কম সমকালীন ইমামের মধ্যে প্রকাশ পাবে। খানায়ে কা*বা দর্শনের ব্যাখ্যা কোন কোন সময় শান্তি ও নিরাপত্তার অর্থবোধক হয়ে থাকে । তাই কেউ যদি পবিত্র মক্কা নগরী ব্যতীত অন্য কোন শহরে কা*বাঘর দেখতে পায়, তাহলে এর ব্যাখ্যা হল উক্ত শহরের বাসিন্দাগণ শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার অধিকারী হবে। কেউ যদি কা*বাঘর দেখতে পায় এবং স্বপ্নযোগে তার তওয়াফ করে আর হজ্জের কিছু নিয়মও সম্পাদন করে, তাহলে এটা তার দ্বীন-ঈমানের মধ্যে কল্যাণের লক্ষণ । স্বপ্নরযোগে কা'বাঘর দর্শনকারী ব্যক্তি সর্বদা শান-শওকত, জীকজমক, শান্তি-সমৃদ্ধি ও বিজয়ীরূপে জীবন কাটাবে । কেননা, কা”বাই হল মূল উদ্দেশ্য এবং আশা-আকাংখার চূড়ান্ত কেবলা। কেউ স্বপ্নে দেখল, কা”বাঘরের প্রতি সে পৃষ্ট প্রদর্শন করেছে অথবা এর উপরিভাগে নামায পড়েছে, এটা তার ইসলাম থেকে মুখ ফিরানো এবং দ্বীন বর্জন করার নিদর্শন। ঘটনা 8 এক ব্যক্তি হযরত সাঈদ ইবনে মুসাইয়াব (রহঃ)-এর খেদমতে উপস্থিত হয়ে ঘটনার বিবরণ শুনাতে শুরু করল ৪ আমি স্বপ্রে দেখলাম কা*বাঘরের উপর নামায পড়ছি। হযরত সাঈদ বললেন £ তুমি আল্লাহ্কে ভয় কর। আমার মনে হয় তুমি দ্বীন ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছ। লোকটি সকাতরে আরয করল £ বিগত দুই মাস যাবত আমি কদরিয়া মতবাদের অনুসারী হয়ে গিয়েছি। হুযূর! এখন আমি এ মতবাদ থেকে আপনার হাতে তওবা করে নিলাম। অনুচ্ছেদ ঃ এক ব্যক্তি স্বপ্নে দেখল, সোজা কেবলামুখী হয়ে সে নামায আদায় করছে। এটা তার আল্লাহ্র পক্ষ হতে হেদায়তপ্রাপ্তি এবং রসূলুল্লাহ (দঃ)-এর সুন্নতের উপর আমল করার নিদর্শন। কিন্তু শর্ত হল, রুকৃ-সিজদা, অন্যান্য হুকুম- আহকাম যথাযথ এবং খুশু-খুযু তথা পরিপূর্ণ একাগ্রতার সাথে আদায় করতে হবে। কেননা, নামায আল্লাহ্ তা'আলার নৈকট্য লাভের উপায় এবং দ্বীনের তিত্তিস্বরূপ। যদি নামাযের মধ্যে কোন প্রকার ত্রুটি দেখতে পায়, তাহলে বুঝতে হবে, তার দ্বীনের মধ্যে সে পরিমাণ ক্রটি রয়েছে, যতটুকু সে দেখতে পেয়েছে। এক ব্যক্তি স্বপ্নে দেখল কেবলা হারিয়ে ফেলেছে, তালাশ করেও কেবলার দিক খুজে পাচ্ছে না। এটা দ্বীনের ব্যাপারে তার দিগন্রান্ত ও পথহারা হওয়ার লক্ষণ। স্বপ্নে দেখল নামাযে কিছু বাড়িয়ে দিয়েছে। এর অর্থ হবে, ইসলামের কোন রুকন ড৮ড/৮৮.2117001119,.0017)
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।