Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

১২ স্বপ্নের ব্যাখ্যা ধ্বংস নেমে আসবে । কেউ তীকে অপূর্ণ দেহ, অসুস্থ, রুগ্ন মৃত কিংবা বিকৃত কোন অবস্থায় দেখতে পেলেও স্বপ্নের কোন কল্যাণ নেই, এটি অশুভ স্বপ্ন। একে দর্শনকারী ব্যক্তির দ্বীনদারীর মধ্যে ক্রটির আলামত বলে মনে করতে হবে । কেউ দেখল, তিনি সুন্দর পোশাকে বিভূষিত। এটি দ্বারা বুঝাবে তার উম্মত দ্বীন-দুনিয়া উভয় জগতে উত্তম হালে আছে। নবী করীম (দঃ)_-কে কেউ চলমান অবস্থায় দেখতে পেল। অর্থ হবে, নিজ উম্মতকে তিনি জিহাদের হুকুম দিচ্ছেন। কিন্তু একে দর্শনকারীর দ্বীনদারীর মধ্যে ক্রটি থাকার আলামত বলেও বুঝতে হবে। কেউ স্বপ্নে দেখল, নবী করীম (দঃ) হজ্জ পালন করছেন। ব্যাখ্যা হবে_ দর্শনকারী ব্যক্তির হজ্জব্রত পালনের ভাগ্য হবে। কেউ দেখল, নবী (দঃ) ওয়ায করছেন। অর্থ হবে- তীর উম্মত শরীঅতের আনুগত্যে এগিয়ে যাবে। কেউ স্বপ্নে দেখল, রসূলে করীম (দঃ) আয়নায় চেহারা দেখছেন। ব্যাখ্যা হবে- নিজ উম্মতকে তিনি আমানত আদায়ে উদুদ্ধ করছেন। এক ব্যক্তি নবী করীম (দঃ)-কে আহাররত অবস্থায় দেখতে পেল। অর্থ হবে- নিজ উম্মতকে তিনি যাকাত আদায়ে উৎসাহিত করছেন। কেউ স্বপ্রে দেখল, নবী করীম (দঃ) আপন পরিধেয় পোশাক মোবারকের মধ্য হতে কোন বস্ত্র তাকে পরিয়ে দিচ্ছেন, অথবা নিজের আর্ঘট, তরবারি কিংবা এ জাতীয় অন্য কিছু দান করছেন। তাহলে ব্যাখ্যা হবে- রাজত্ব, শাসন ক্ষমতা, ফিকাহ্‌ শাস্ত্রীয় জ্ঞান, ইবাদত-বন্দেগী ইত্যাদির মধ্য হতে যাই কিছু সে প্রাপ্ত হোক, তাতে সে চরম উন্নতি লাভ করবে। অনুচ্ছেদ ঃ অন্য নবীগণকে স্বপ্নে দেখা ঃ পূর্ববর্তী নবীগণকে স্বপ্নে দেখা সজীবতা, বৃষ্টিপাতের প্রাচুর্য, জিনিসপত্রের সম্তা দর, সুসংবাদ, সকল ক্ষেত্রে বরকত, সফলতা ইত্যাদি ক্ষেত্রে ইতোপূর্বে বর্ণিত ফেরেশতাগণকে স্বপ্নে দেখার ন্যায় অর্থবোধক। কেবল এক বিষয়ে পার্থক্য রয়েছে যে, আম্বিয়া (আঃ)-কে দর্শনের ফেরেশতা দর্শনের ব্যাখ্যায় । কেউ স্বপ্নে দেখল, পূর্ববর্তী নবীগণের মধ্য হতে কোন একজন নবীর রূপে সে রূপান্তরিত হয়ে গেছে। এমতাবস্থায় ব্যাখ্যা হবে- উক্ত নবীর উপর যে সকল বিপদ-মুসীবত গত হয়েছে, দর্শনকারীও সে সমস্ত বিপদ-বিড়ম্বনার শিকার হবে। কিন্তু পরিশেষে সকল দুঃখ-যাতনা, কষ্ট-মুসীবতের পেষণ থেকে মুক্তিলাত করে দুনিয়া-আখেরাতের কল্যাণ-কামিয়াবী ও মকবুলিয়াতের মর্তবা হাসিল করে ধন্য হবে। একই ভাবে স্বপ্নে আলেম-উলামা, পীর-আওলিয়া ও নেক লোকের দর্শন লাভ করা অতিশয় কল্যাণকর ব্যাপার। ড$৮7%%.81110 09011790010).

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।