Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

তৃতীয় পরিচ্ছেদ ফেরেশতা, আম্বিয়া, সালেহীন, উলামা, কা+বাঘর, আযান, নামায, হজ্জ ইত্যাদি স্বপ্নে দেখা যে ব্যক্তি স্বপ্নে কোন ফেরেশতার দর্শন লাভ করে, এটা তার জন্য দুনিয়াতে সুখ-স্বাচ্ছন্দ্য ও বুযুর্গা হাসিলের নিদর্শন আর নিজ শহরের অধিবাসীদের সফলতা লাভের পরিচয়। উচ্চ মর্যাদাশালী কোন ফেরেশতা দেখতে পাওয়া কল্যাণ, শাহাদতের মর্যাদা, সজীবতা, উপকারী বৃষ্টিপাত, পর্যাপ্ত রিষিক ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য হ্রাস পাওয়ার লক্ষণ । ফেরেশতা যদি মসজিদে দেখতে পায়, তাহলে অর্থ হবে- এখানকার বাসিন্দাদের মধ্যে দ্বীনের ব্যাপারে ত্রুটি রয়েছে। তাদেরকে বেশী বেশী দো'আ-ইস্তেগফার, নামায, সদকা এবং দান-খয়রাত অধিক পরিমাণে করার হুকুম দেয়া হয়েছে। কিন্তু ফেরেশতা বাজার-বন্দরে দেখা গেলে উদ্দেশ্য হবে- লোকদেরকে ওজনে কম-বেশী করতে নিষেধ করা হয়েছে। আর কবরস্তানে দেখা গেলে ব্যাখ্যা নিতে হবে, আলেম-উলামা, ফকীহ ও দ্বীনদার-পরহ্যগার লোকদের মধ্যে ব্যাপকহারে রোগ-বালাই ছড়িয়ে পড়বে। স্বপ্নে কেউ কোন অপরিচিত লোক দেখতে পেল, কিন্তু লোকেরা তাকে ফেরেশতা বলেই উল্লেখ করল, তাহলে বুঝতে হবে ইনি কোন মর্যাদাবান ফেরেশতাই বটেন। অনুচ্ছেদ 8 কেউ স্বপ্নে নবী করীম (দঃ)_এর যিয়ারত লাভে ধন্য হল এবং সেখানে কোন অপ্রিয় কথা বা অপ্রীতিকর দৃশ্য পরিলক্ষিত হয়নি, তাহলে এটা তার জন্য সুসংবাদের আলামত। তার দ্বারা নেক আমল সাধিত হওয়ার লক্ষণ। পক্ষান্তরে স্বপ্নে অপ্রীতিকর কিছু দেখা গেলে বুঝতে হবে- স্বপ্রদ্ষ্টার জীবনে $খ-কষ্ট, অভাব ও স্কট দেখা দেবে। কেউ নবী করীম (দঃ)-কে অনুর্বর শুষ্ক ভূমিখণ্ডে দেখতে পেলে সে স্থান সবুজ, শস্য-শ্যামল হয়ে উঠবে। কেউ তীকে বিপদ-মুসীবতকালে দেখতে পাওয়ার অর্থ আল্লাহ্‌ তার সকল বিপদাপদ দূর করে দেবেন। কেউ স্বপ্নে দেখল, নবী করীম (দঃ) কারো আঙ্গিনায় উপস্থিত। এর অর্থ- সে স্থানে অগ্নিকাণ্ড কিংবা অন্য কোন উপায়ে ড$৮/৮%.8110 00117900100.

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।