১০ স্বপ্নের ব্যাখ্যা কাজেই অতিশীঘ্ব তার তওবা-ইস্তেগফারে আত্মনিয়োগ করা দরকার । একইভাবে কেউ যদি আল্লাহ্ তা'আলাকে অপূর্ণাঙ্গ অবস্থায় দেখতে পায় অথবা মূর্তি-প্রতিমা কিংবা অন্য এমন অবস্থায় দেখতে পায়, যা তার সৌন্দর্য, শ্রেষ্টত্ব ও মহত্তের জন্য শোতনীয় নয়, তাহলেও তার তওবা-ইস্তিগফারে লুটিয়ে পড়া উচিত। কেননা, আল্লাহ্ তাআলা সকল ত্রুটি ও অপূর্ণতা থেকে সম্পূর্ণরূপে পবিত্র। আল্লাহ্ সবজ্ঞানী। ঘটনা ঃ একবার এক লোক হযরত জা”ফর সাদেক (রহঃ)-এর নিকট উপস্থিত হয়ে বলল, আমি স্বপ্নে দেখি আল্লাহ্ যেন আমাকে একখণ্ড লোহা দান করেছেন এবং আমাকে এক ঢোক সিরকা পান করিয়েছেন, এর ব্যাখ্যা কি হতে পারে ? উত্তরে ইমাম জা”ফর সাদেক (রহঃ) বললেন, লোহা দ্বারা কঠোরতা বুঝানো হয়েছে। কেননা, আল্লাহ্ তা'আলা এরশাদ করেছেন $ 5৮5075172 _-আর আমি লোহা নাযিল করেছি, যাতে রয়েছে বিপুল কঠোরতা । (সূরা হাদীদ $ আয়াত ২৫) তোমার সন্তানদের কেউ সম্ভবত হযরত 'দাউদ (আঃ)-এর এ কারিগরি বিদ্যা শিখে নিতে পারে। আর আল্লাহ্ তোমাকে সিরকা পান করানোর অর্থ হল, তুমি কঠিন রোগে আক্রান্ত হবে যার সময়সীমা দীর্ঘ হতে পারে। এই রোগশয্যায় তুমি প্রচুর অর্থ-সম্পদের মালিক হবে। এ অবস্থায় তোমার মৃত্যু হলে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট থাকবেন এবং তোমার পূর্বাপর সমস্ত গুনাহ্ ক্ষমা করে দেয়া হবে। ড৮/ড/.2117001179,.0017)
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।