Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

্বপ্রের ব্যাখ্যা ১৪১ সূরা কাওসার ঃ স্বপ্নে এ সুরা পাঠকারী ব্যক্তি উভয় জাহানে অশেষ কল্যাণ হাসিল করবে। সুরা কাফিরূন ৪ স্বপ্নে এ সূরা পাঠকারী ব্যক্তি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার তাওফীক লাভ করবে। সূরা নাস্র ৪ স্বপ্নে যে ব্যক্তি এ সূরা পাঠ করবে, দুশমনের বিরুদ্ধে আল্লাহ্‌ তাকে সাহায্য করবেন। দ্বিতীয়ত, স্বপ্নে এ সূরা পাঠ করা অচিরেই পাঠকারীর মৃত্যু ঘনিয়ে আসার ইঙ্গিতবাহী। কেননা, এ সূরার মূল ভাষ্য নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুকূলে খাস বা নির্দিষ্ট ছিল। (অর্থাৎ এ সূরা নাযিল হওয়ার অল্প কিছু দিন পরই তিনি দুনিয়া থেকে চির বিদায় গ্রহণ করেন। উর্দূ অনুবাদক) এক ব্যক্তি মুহাম্মদ ইবনে সীরীন (রহঃ)-এর খেদমতে উপস্থিত হয়ে আরয করল ৫ হুযুর! স্বপ্নে দেখতে পেলাম আমি যেন সুরা “নাস্র' পাঠে রত আছি। ব্যাখ্যায় তিনি বললেন £ তোমার মৃত্যু নিকটবর্তা, ওসিয়ত ইত্যাদি যাকিছু করার সমাধা করে প্রস্তুত হয়ে থাকা দরকার। সে বলল ঃ হুযুর! এ কথা কেন, এর কারণ কি? উত্তরে তিনি বললেন ঃ এজন্য যে, আসমান থেকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি নাধিলকৃত এটিই হল সর্বশেষ সূরা। (এটি নাধিল হওয়ার অল্পদিন পরেই হুযুর (দঃ) ইন্তেকাল করেন।) সূরা লাহাব £ স্বপ্নে এ সূরা তিলাওয়াতকারী আপন উদ্দেশ্য হাসিলে সক্ষম হবে, তার খ্যাতির চর্চা ছড়িয়ে পড়বে, তাওহীদের প্রতি বিশ্বাস তার সুদৃঢ় হবে, তার পরিবারের লোকসংখ্যা হবে সীমিত ও অল্প পরিমাণে এবং তার জীবনধারা সুখ-স্বাচ্ছন্দ্ে অতিবাহিত হবে। | সূরা ইখলাস £ এ সুরা পাঠ করেছে মর্মে স্বপ্ন দেখলে তার ব্যাখ্যা দু" ধরনের বর্ণিত আছে। (ক) যে ব্যক্তি স্বগ্রযোগে এ সূরা তিলাওয়াত করবে, তার তওবা করার তাওফীক হবে। কিন্তু তার কোন সন্তান জীবিত থাকবে না। কেননা, এ সূরায় আল্লাহ্‌ এরশাদ করেছেন & তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি এবং তার সমকক্ষ কেউ নেই। (খ) এর অপর ব্যাখ্যায় কোন কোন মুফাস্সির আলেম বলেছেন ঃ স্বপ্নে কেউ সূরা ইখলাস তিলাওয়াত করলে তার ব্যাখ্যা হবে- সে আল্লাহ্‌র একত্ববাদে পূর্ণ বিশ্বাসী। বংশের সকলকে দাফন করার পূর্বে পাঠকারীর ছেলে মারা যাবে না। অর্থাৎ ,সকলের শেষে নিঃসঙ্গ অবস্থায় সে মারা যাবে, বংশের কেউ তখন জীবিত থাকবে না। সুরা ফালাক £ স্বপ্নে এ সূরা তিলাওয়াতকারী যাবতীয় মন্দ কাজ থেকে ড$৮7৮%.81110 00117900100

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।