Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

১৪০ স্বপ্নের ব্যাখ্যা ইযযত-সম্মানে যথাযথ ভূমিকা পালন করবে। সূরা ইনশিরাহ্‌ £ ইসলামের হুকুম-আহকাম, ঈমানের মর্মবাণী অনুধাবন করার জন্য আল্লাহ্‌ পাক এ সূরা স্বপ্নে পাঠকারী ব্যক্তির অন্তর খুলে দিবেন। তদুপরি তার সকল কাজ আল্লাহ্‌র পক্ষ থেকে সহজসাধ্য করে দেয়া হবে। সুরা ত্বীন 8 এ সুরা স্বপ্নে পাঠকারীর যাবতীয় প্রয়োজন, অভাব-অনটন, আল্লাহ্‌ পূরণ করে দিবেন এবং তার রিযিকের উপায় সহজ করে দিবেন। সূরা আলাক £ এ সুরা স্বপ্নে পাঠকারী ব্যক্তির আফু দীর্ঘ হবে এবং তার মর্ধাদা বৃদ্ধি পাবে। সূরা কাদ্‌র ঃ এ সুরা স্বপ্নে তিলাওয়াতকারীর অবস্থা উত্তমরূপে গত হবে এবং সে কল্যাণের অধিকারী হবে। সুরা বাইয়েনাহ £ স্বপ্নে এ সুরা তিলাওয়াতকারীর হাতে আল্লাহ একদল লোকের হেদায়ত দান করবেন। সূরা যিলযাল £ স্বপ্নে এ সুরা তিলাওয়াতকারীর মাধ্যমে আল্লাহ্‌ কাফেরদের পায়ের তলার মাটি উড়িয়ে দিবেন। সূরা আদিয়াত ঃ স্বপ্নে এ সূরা তিলাওয়াতকারীকে আল্লাহ্‌ পাক উত্তম ঘোড়া দান করবেন এবং এ দ্বারা সে উপকৃত হবে। সূরা কারিআহ্‌ £ স্বপ্নে এ সুরা তিলাওয়াতকারী ব্যক্তিকে আল্লাহ্‌ ইবাদত-বন্দেগী, তাকওয়া-পরহ্যেগারীর তাওফীক দ্বারা সম্মানিত করবেন। সুরা তাকাছুর ঃ স্বপ্নে এ সূরা তিলাওয়াতকারী ব্যক্তি অর্থ-সম্পদ জমা করার মোহ পরিহার করে তাকওয়া-পরহ্যেগারী অবলম্বন করবে। সূরা আস্র ঃ স্বপ্নে এ সূরা তিলাওয়াতকারী ব্যক্তিকে আল্লাহ্‌ ধৈর্যের তাওফীক দিবেন এবং সত্য ও ন্যায়ের পথে তাকে সাহায্য করবেন। সূরা হুমাযাহ্‌ ৫ স্বপ্নে এ সুরা তিলাওয়াতকারী ব্যক্তি সম্পদ জমা করবে এবং সৎকাজে ব্যয় করবে। সূরা ফীল ঃ স্বপ্নে এ সূরা তিলাওয়াতকারী দুশমনের মুকাবিলায় আল্লাহ্‌র সাহায্য লাভ করবে এবং ইসলামের বহু বিজয় তার মাধ্যমে সূচিত হবে। সূরা কুরাইশ ঃ স্বপ্নে এ সুরা তিলাওয়াতকারী গরীব-মিসকীনদের আহার করাবে এবং আল্লাহ্‌ পাক তার মাধ্যমে মুসলমানদের অন্তরে এঁক্যের বাধন সৃষ্টি করে দেবেন। সূরা মাউন ঃ স্বপ্নে এ সুরা পাঠকারী ব্যক্তি দুশমন ও বিরোধী পক্ষের উপর জয়লাভ করবে। ড$৮7%%.811) 09011790010).

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।