Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

১৩৮ স্বপ্রের ব্যাখ্যা কায়েম থাকা অবস্থায় মৃত্যুবরণ করবে। সূরা তালাক ৪ স্বপ্নে এ সূরা তিলাওয়াতকারীর ব্যাখ্যা স্ত্রী সাথে তার ঝগড়া-মনোমালিন্যের পরিণাম বিচ্ছিন্নতা পর্যায়ে গড়াবে। কিন্তু স্বামী তার স্ত্রীর মোহর আদায় করে দিবে। সুরা তাহ্রীম ঃ স্বপ্নে এ সূরা তিলাওয়াতকারী হারাম কাজে লিপ্ত হওয়া থেকে ' বেঁচে থাকবে। সূরা মুল্ক ঃ স্বপ্নে এ সূরা তিলাওয়াতকারীকে আল্লাহ্‌ দুনিয়া ও আখেরাতের কল্যাণে ভূষিত করবেন। অধিকন্তু তার বিষয়-সম্পত্তি বৃদ্ধি পাবে এবং অধিক মঙ্গলের অধিকারী হবে। সূরা কলম 3 এ সূরা স্বপ্নে তিলাওয়াতকারীর যাবতীয় প্রয়োজন আল্লাহ্‌ পূরণ করে দেবেন। জীবনে সে ব্যক্তি সফল হবে এবং মহান আল্লাহ্‌র অনুধহ লাভে ধন্য হবে। সূরা হাক্কাহ ৪ এ সূরা স্বপ্নে তেলাওয়াতকারী সত্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকা সত্তেও মারামারি, খুনাখুনি ও প্রাণভয়ে ভীত-শংকিত অবস্থায় দিন কাটাবে। সুরা মাআরিজ ৪ এ সূরা স্বগ্নে পাঠকারী নিরাপদে জীবন কাটাবে। আর আল্লাহ্‌র সাহায্যে সে জয়ী থাকবে। সূরা নূহ ৪ স্বপ্নে এ সূরা পাঠকারী সৎকর্মের আদেশ ও অসৎকর্মের নিষেধ- কারীদের অন্তর্ভুক্ত হবে। দুশমনের উপর বিজয়ী থাকবে। সুরা জিন £ এ সূরা স্বপ্নে তিলাওয়াতকারী জিনের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। সূরা মুয্যাশ্মিল ঃ স্বপ্নে এ সূরা তিলাওয়াতকারী উত্তম চরিত্রের অধিকারী হবে এবং বিপদে ধৈর্যশীল হবে। সূরা মুদ্দাছছির ৪ স্বপ্নে এ সুরা তিলাওয়াতকারী আর্থিক অনটনের শিকার থাকবে। অবশ্য পরবর্তী সময়ে আল্লাহ্‌ তার অভাব দূর করে দেবেন। সূরা কিয়ামাহ্‌ ৫ স্বপ্নে এ সূরা তিলাওয়াতকারী কসম খাওয়া থেকে সর্বদা বেঁচে থাকবে, আলাপ-আলোচনায় কখনো কসম খাবে না। সূরা দাহর ঃ স্বপ্নে এ সূরা তিলাওয়াতকারীকে দান-খয়রাতের তাওফীক দেয়া হবে এবং কৃতজ্ঞতা প্রকাশের নেআমত দ্বারা তাকে ভাগ্যবান করা হবে। সূরা মুরসালাত ৪ আল্লাহ্‌ পাক স্বগ্নযোগে এ সুরা তিলাওয়াতকারীকে সচ্ছলতা দান করবেন এবং তার দুশমনের বাকশক্তি রহিত করে বোবা বানিয়ে দেবেন। সূরা নাবা ঃ স্বপ্নে এ সুরা তিলাওয়াতকারীর অন্তর থেকে চিন্তা-ভাবনা দূর | ড$5/%%.21100901179. 0010).

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।