Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

১৩৬ স্বপ্রের ব্যাখ্যা করবে। নারীপ্রেমে মন্ত থাকবে, এমনকি নারীর সাথে চলাফেরা, উঠাবসাকে সে অধিক পসন্দ করবে। সূরা যুমার ঃ স্বপ্নে যদি কেউ এ সূরা তিলাওয়াত করছে মর্মে দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে- সে দীর্ঘায়ু লাভ করবে, এমনকি নাতির মুখ দেখতে পাবে। দ্বিতীয় ব্যাখ্যা এ-ও হতে পারে- সফর উপলক্ষে সে বিদেশ যাবে, কিন্তু দেশে ফেরার ভাগ্য হবে না। সুরা মুস্মিন ৪ স্বপ্নে এ সূরা তিলাওয়াতকারীর ঈমান-ইয়াকীন নিরাপদে থাকবে । সূরা হা-মীম সাজদাহ ঃ স্বপ্নে এ সূরা পাঠকারী এমন একদল লোকের হেদায়তপ্রাপ্তির মাধ্যম হবে, আল্লাহ্‌র হুকুমে যারা শরীঅতের নির্দেশ পালনে তৎপর থাকবে। সূরা শূরা ৪ এ সুরা পাঠকারী ইলম ও আমল দ্বারা প্রভৃত কল্যাণের অধিকারী হবে। সূরা যুখ্রুফ ৫ স্বপ্নে এ সুরা পাঠকারীর আয়-উপার্জনে সংকীর্ণতা ও শেষ জীবনে দুঃখ-দুর্দশা ও বিপর্যয়ের সম্মুখীন হওয়ার সম্ভাবনা প্রবল। উপরন্তু পার্থিব জীবনে তার সুখ-শান্তি লাভের সম্ভাবনা অতি ক্ষীণ । সূরা দুখান ৪ স্বপ্নে এ সূরা পাঠকারী যালিম লোকের অত্যাচার, কবরের আযাব, জাহান্নামের শাস্তি এবং ঈমানী দুর্বলতা থেকে নিরাপদ থাকবে। সুরা জাছিয়াহ্‌ 8 এ সূরা তিলাওয়াতকারী মুস্তাকী-পরহ্যগার লোকদের অন্তর্ভুক্ত গণ্য হবে। সূরা আহকাফ ঃ স্বপ্নে এ সূরা তিলাওয়াতকারী মাতা-পিতার অবাধ্য হবে। কিন্তু শেষ বয়সে খাটি তওবা নসীব হবে। সূরা মুহাম্মদ ৪ স্বপ্নে এ সুরা তিলাওয়াতকারীর নিকট উত্তম আকৃতিতে , ফেরেশতার আগমন ঘটবে। সূরা ফাতহ ৪ স্বপ্নে এ সুরা তিলাওয়াতকারী মহান আল্লাহ্‌র প্রিয়পাত্র সাব্যস্ত হবে। সুরা হুজুরাত £ স্বগ্নে এ সূরা তিলাওয়াতকারী মানুষের অন্তরে পরস্পর ভালবাসা সৃষ্টি এবং তাদের মধ্যে সন্ধি স্থাপনে কার্যকর ভূমিকা পালন করবে। সূরা কাফ ৪ স্বপ্নে এ সুরা তিলাওয়াতকারী উত্তম জ্ঞান লাভ করবে, লেন-দেন, আচার-বিচারে এলাকাবাসী তার মুখাপেক্ষী হবে এবং তার উপর নির্ভরশীল হবে। তার শেষ জীবন প্রথম জীবনের তুলনায় সুখ-শান্তিতে অতিবাহিত ড$5/%%.211100901179. 0010).

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।