দ্বিতীয় পরিচ্ছেদ স্বপ্নে আল্লাহ্ তা“আলাকে দেখার ব্যাখ্যা স্বপ্নে কোন ব্যক্তি উত্তম অবস্থায় আল্লাহ্ তা'আলার দর্শন লাভে ধন্য হলে এটা তার জন্য সুসংবাদ, আনন্দ ও সাফল্য হাসিলের নিদর্শন বিশেষ । কিয়ামতের ময়দানে এ অবস্থায়ই আল্লাহ্র সাক্ষাত লাভে সে ধন্য হবে। অধিকন্তু পার্থিব জীবনে তার যাবতীয় নেক আমল কবুল হওয়ার দলীল সাব্যস্ত হবে। এ পর্যায়ে আল্লাহ্ তা'আলাকে সে যদি তৃপ্ত নরে দেখতে পায়, তাহলে পার্থিব জীবনে তার যথাযথ মূল্যায়ন হবে, মান-মর্যাদা বৃদ্ধি পাবে, উপরন্তু সে জান্নাতে প্রবেশ করবে। এক ব্যক্তি স্বপ্নে দেখল, মহান আল্লাহ্ তাকে কোন পার্থিব জিনিস দান করছেন। এর ব্যাখ্যা হবে, সে কোন রোগে আক্রান্ত হবে, কোন বিপদে পতিত হবে অথবা তার পরীক্ষা নেয়া হবে, পরিণামে যার প্রতিদান এত অধিক পরিমাণে তাকে দেয়া হবে যে, পরিশেষে সে লোক জান্নাতে প্রবেশ করবে। এক ব্যক্তি আল্লাহ্ তা'আলাকে কোন নিদিষ্ট জায়গায় অবতরণ করতে দেখতে পেল। এর ব্যাখ্যা হবে সে স্থানের বাসিন্দাদের আনন্দ, কল্যাণ ও সফলতা নসীব হবে। যদি কোন ব্যক্তি স্বপ্ন দেখে যে, আল্লাহপাক তার সাথে এমন কথা বলছেন, যার মাঝে হুমকি, ধমকি, নিষেধাজ্ঞা ও ওয়াদা-অঙ্গীকার রয়েছে, তাহলে এর ব্যাখ্যা হবে- সে গোনাহ্গার এবং যে কাজে লিপ্ত আছে, সেগুলো ছেড়ে দেয়া উচিত। যদি কোন ব্যক্তি স্বপ্নে দেখে আল্লাহ্ পাক স্বয়ং তার বিছানায় উপস্থিত হয়ে তাকে মুবারকবাদ জানাচ্ছেন, তাহলে এর ব্যাখ্যা হবে আল্লাহ্র পক্ষ থেকে তার প্রতি রহমত বর্ষিত হবে এবং সে বুযুগীপ্রাপ্ত হবে। কেননা, এ জাতীয় স্বপ্ন দেখার ভাগ্য কেবল নেককার-পরহেযগার লোকদেরই হয়। কেউ যদি আল্লাহ্ তা'আলাকে দেখতে পায় যে, তার ছবি বানানো হয়েছে, অথবা আল্লাহ্কে দেখছে বলে নিজের কল্পনায় আসে, কিংবা আল্লাহ্র অনুরূপ অন্য কাউকে দেখতে পায়, এমতাবস্থায় এর তা"বীর হল- এহেন স্বপ্রদ্রষ্টা লোকটি অচিরেই মিথ্যাবাদী, আল্লাহ্র প্রতি অপবাদ আরোপকারী এবং আচার-আচরণে বেদআতের অনুসরণকারী প্রতিপন্ন হবে। ডড/ড/,.2117001179,.0017)
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।