Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

২৫তম পরিচ্ছেদ স্বপ্নে কোরআন করীমের সূরাসমূহ পাঠ করার ব্যাখ্যা এ প্রসঙ্গে স্বপ্ন ব্যাখ্যার বিশ্ববিশ্রুত ইমাম শায়খ মুহাম্মদ ইবনে সীরীন (রহঃ)-এর উক্তি নিম্নরূপ ঃ সূরা ফাতিহা £ স্বপ্নে যদি কোন ব্যক্তি সূরা ফাতিহা সম্পূর্ণটা অথবা তার কিছু অংশ পাঠ করে, তাহলে ব্যাখ্যা হবে- সে এমন দো'আ করবে আল্লাহ্র দরবারে, যা নিশ্চিত কবুল। আর এমন উপকার লাভে ধন্য হবে, যার ফলে তার মনে আনন্দের ঢেউ বয়ে যাবে। এর অপর ব্যাখ্যায় বলা হয়েছে- সূরা ফাতিহা পাঠকারীর বিভিন্ন অঞ্চলের সাত নারী বিয়ে করার ভাগ্য হবে এবং সে মুস্তাজাবুদ্‌ দাওয়াত তথা তার দো'আ আল্লাহ্‌র দরবারে নিশ্চিতরূপে কবুল হবে। নবী করীম সাল্লান্্নাহু আলাইহি ওয়া সাল্লাম কৃত দো'আ এর দলীল যে, প্রত্যেক দো'আর আগে-পরে তিনি “আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন” পাঠ করে নিতেন। সূরা বাকারাহ্‌ ৪ স্বপ্নে যে ব্যক্তি সুরা বাকারাহ্‌ সম্পূর্ণ অথবা কিছু অংশ, তা একটি হরফই হোক না কেন, নিজে পাঠ করবে, কিংবা তার সামনে পাঠ করা হবে, এমতাবস্থায় এর তিন ধরনের ব্যাখ্যা বর্ণিত আছে_ (ক) তার আয়ু বৃদ্ধি পাবে এবং দ্বীন-ঈমান বিষয়ে তার যোগ্যতা বেড়ে উন্নতির খাতে প্রবাহিত হবে। (খ) পাঠকারী বর্তমান অবস্থান থেকে অন্যত্র স্থানান্তরিত হবে, যেখানে সে মান-মর্ষাদা, ইযযত-সম্মানে ভূষিত হবে। (গ) পাঠকারী কাষী তথা বিচারপতি হয়ে থাকলে তার কার্যকালের মেয়াদ প্রায় শেষ প্রান্তে এসে গেছে। আর আলেম হলে তীর আয়ু বৃদ্ধি পাবে এবং অবস্থার উন্নতি ঘটবে। সূরা আলে ইমরান $ এ সূরার সম্পূর্ণ অথবা কিছু অংশ স্বপ্নে পাঠকারী বংশের অন্যদের তুলনায় দুর্ভাগারূপে চিহিত হবে। কিন্ত বৃদ্ধ বয়সে তার আর্থিক সচ্ছলতা ও প্রাচুর্য দেখা দিবে আর অধিক পরিমাণে সফরে বের হবে। সূরা নিসা ৪ এ সূরা স্বপ্নে তিলাওয়াতকারী শেষ জীবনে সুন্দরী স্ত্রী লাভ করবে। তবে স্ত্রীর অপ্রীতিকর আচরণে দাম্পত্য জীবনে তাকে বিষাদের ছায়া বহন ড৮/ড/,.21170001119,.0017)

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।