৮ স্বপ্নের ব্যাখ্যা অনুচ্ছেদ ৪ প্রসঙ্গত উল্লেখ্য, আসল অর্থ বিবেচনা ব্যতীত যে কোন প্রকারের একটা ব্যাখ্যা দিলেই একে তা"বীর বলা যায় না। এ পর্যায়ে বরং প্রথমত বিষয়টি তলিয়ে দেখা দরকার-এটি কোন্ ধরনের এবং কি জাতের। সুতরাং প্রকৃতিগতভাবে স্বপ্নে দেখা বিষয়বস্তুর জাত, প্রকার ও স্বভাব অবগত হওয়ার পর সে অনুপাতে তা"বীর করা উচিত এবং ব্যাখ্যা দেয়ার কালে আনুষঙ্গিক প্রকার, প্রকৃতি ও স্বভাবের প্রতি লক্ষ্য রাখা দরকার। অতএব, জাতের দৃষ্টান্ত যেমন গাছ-পালা, পশু-পাখী এ সবই পুরুষ জাতীয়। এখন কথা হল স্বপ্নে গাছ দেখতে _ পেলে চিন্তা করবে গাছটি কোন্ প্রকারের £ অথবা পশু-পাখী হলে কোন্ ধরনের প্রাণী এগুলি ? এতসব চিন্তার আলোকে প্রকার বা ধরন নির্ণয়ের পর সে হিসাবে ব্যাখ্যা দেয়াই বিধিসম্মত। অতএব, গাছটি যদি খেজুর বৃক্ষ হয়, তাহলে এর ব্যাখ্যা হল-সেটি একজন সম্মানিত আরবী লোক বুঝতে হবে। কেননা, খেজুর গাছের উৎপাদন সাধারণত ও মূলত আরব দেশেই হয়ে থাকে। আর আখরোট হলে আজমী তথা অনারব লোক অর্থ নেয়া সঙ্গত। কারণ, আখরোট সাধারণত অনারব দেশে উৎপন্ন ফল। অনুরূপ বৃহদাকার পাখী হলে আরবী লোক আর ময়ূর পাখী হওয়া অবস্থায় অনারব লোক উদ্দেশ্য হবে। এরপর চিন্তা করতে হবে বিষয়টির স্বভাব বা চরিত্র কোন্ ধরনের হতে পারে। এ পর্যায়ে সেটি খেজুর বৃক্ষ হলে ব্যাখ্যা হবে-লোকটি পৃত-পবিত্র অন্তর ও কল্যাণধর্মী গুণের অধিকারী । আর আখরোট গাছ হলে ব্যাখ্যা হবে-সে লোক কলহপ্রিয় এবং তার আচার-আচরণে ধোকাবাজির প্রবণতা রয়েছে। কেননা, আখরোট থেকে খড়খড় আওয়াজ নির্গত হয় এবং পাষাণতুল্য উপরের সুপুষ্ট খোসা ভঙ্গ করা ব্যতীত ভিতরের শীস অর্জন করা যায় না। স্বপ্নে দেখা বিষয়টি পাখী হলে অর্থ হবে- সে ব্যক্তি অধিক পরিমাণে বিদেশ সফরে দিন কাটাবে। কেননা, নানা স্থানে উড়ে আর ঘুরে বেড়ানোই পাখীর সহজাত অভ্যাস। কিন্তু পাখীটি ময়ূর হলে অর্থ হবে-সে লোক অনারব সম্পদশালী বাদশাহ, বিশেষ জীকজমক ও সৌন্দর্যের অধিকারী, তদুপরি যার ভক্ত অনুসারীর ্যা হবে পরিমাণে অধিক। এই একই ব্যাখ্যার অধীনে মনে করতে হবে পাখীটি যদি বাজ কিংবা ঈগল জাতীয় হয়। কিন্তু পাখীটি কাক কিংবা পেঁচক জাতীয় হওয়ার অর্থ লোকটি ধর্মহীন, অসৎ এবং পাপাচারে বিজড়িত। এমন ধরনের চিন্তা-ভাবনা ও তুলনামূলক বিশ্লেষণের দ্বারা ব্যাখ্যা দেয়া বাঞ্ছনীয়। তবেই আল্লাহ্ চাহে তো সঠিক পথ পাওয়া যেতে পারে এবং আল্লাহ্র পক্ষ থেকে তাওফীকের আশা করা যায়। ্ ড৮ড৮ড/,.211)011)9,.0017)
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।