২৩তম পরিচ্ছেদ পেশা, শিল্পকর্ম, খেলাধুলা ইত্যাদি স্বপ্নে দেখা কয়াল ও ওজনদাতা ঃ স্বগ্রে যদি কেউ কয়াল ও ওজনদাতা দেখতে পায় এবং তারা অজ্ঞাত-অপরিচিত লোক হয়, তাহলে এর ব্যাখ্যা-কাষী তথা বিচারক অর্থে করা হয়। যদি দেখে তারা হাতে তালি বাজায়, তাহলে ব্যাখ্যা হবে- বিচারকের প্রদত্ত রায়ের ভিত্তি অন্যায় ও যুলুম। যদি দেখে উভয়ে তারা নৃত্যরত রয়েছে, তাহলে ব্যাখ্যা হবে- বিচারকের রায় ন্যায়-ইনসাফের উপর প্রতিষ্ঠিত। কেউ যদি স্বপ্ন দেখে সে কয়াল বা ওজনদাতায় রূপান্তরিত হয়ে আছে, তাহলে এটা তার বিচারকের পদে বরিত হওয়ার নিদর্শন। আর কেউ যদি অজ্ঞাত পরিচয় কোন বিচারক দেখতে পায়, তাহলে এর রূপক ব্যাখ্যা স্বয়ং আল্লাহ্। খতীব 3 স্বপ্নে যদি কেউ সম্মানিত খতীব দেখতে পায়, তাহলে এটা তার ছ্বীনী বিষয়ে ফকীহ তথা ফিকাহ শান্ত্রবিদ হওয়ার আলামত। কোন আতর বিক্রেতা দেখতে পাওয়ার ব্যাখ্যাও অনুরূপ হবে। পোদ্দার ৪ স্বপ্নে কোন পোদ্দার দেখতে পাওয়ার অর্থ- এমন আলেম, যার দ্বারা পার্থিব বিষয়াদি ব্যতীত অন্য কোন উপকারের আশা করা যায় না। কাপড় বিক্রেতা ঃ স্বপ্রে কাপড় বিক্রেতা দেখার ব্যাখ্যা-উচ্চ মর্ধাদাসম্পন্ন ও বিরাট জীকজমকের অধিকারী ব্যক্তি। এ পর্যায়ে খ্যাতিমান কবি অথবা প্রজ্ঞাবান ব্যক্তি হিসাবে তার নাম চারদিকে ছড়িয়ে পড়বে । খাযাঞ্ধী বা তহসীলদার ঃ এর ব্যাখ্যা খ্যাতিমান কবি অর্থে করা হয়, যে মানুষের মান-সম্মান, ইযযত-সম্ত্রম নস্যাৎ ও বিনাশ করে দিতে কু্ঠাবোধ করে না। . | দরজী ঃ স্বপ্রে দরজী দেখতে পাওয়ার ব্যাখ্যা, এমন লোক যে দ্বীন বিক্রি করে দুনিয়া কামাই করে। তদুপরি তার মাধ্যমে দুনিয়াবী অনেক কাজ-কাম সুসম্পন্ন হয়ে থাকে। চামড়ার পোশাক সিলাইকারী ঃ এর ব্যাখ্যা- সম্পদশালী ধনী লোক অর্থে করা হয়, যার উপার্জিত মাল হারামের মিশ্রণ থেকে পৃত-পবিত্র। রিফুকারী £ কাপড় রিফুকারী ব্যক্তি দেখার ব্যাখ্যা-ঝগড়াটে ও কলহপ্রিয় ব্যক্তি অর্থে করা হয়। ড$৮7৮%.8110 00117900100
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।