স্বপ্নের ব্যাখ্যা ১২১ লোকদের লক্ষ্য করে ইমাম সাহেব বললেন ৫ একে ধরে সুলতানের কাছে নিয়ে যাও এবং তাকে বল এ লোকটি কবর খুঁড়ে মুর্দার কাফন চুরি করে নিয়ে যায়। লোকটি এবার অনুনয়ের সুরে আবেদন করতে শুরু করে- হুযুর! আপনার হাতে হাত রেখে আল্লাহ্র দরবারে এই মুহুর্তে তওবা করছি- জীবনে কখনো আর একাজ করবো না। ঘটনা ৪ (উ) বর্িত আছে- অপর এক ব্যক্তি ইমাম মুহাম্মদ ইবনে সীরীন (রহঃ)-এর খেদমতে উপস্থিত হয়ে আরয করল ঃ হুযুর! স্বপ্নে আমি দেখতে পাই একটি রাজহাস ধরে সেটি যবাহ করতে উদ্যত হয়েছি। যখনি তার গলায় আমি ছুরি চালাতে চাই, সে ঘুরে যায়। এরকম তিন বার হয়েছে। চতুর্থবারে আমি যবাহ করতে সক্ষম হই। ইমাম সাহেব বললেন $ এর ব্যাখ্যা হল, তুমি তোমার কুমারী স্ত্রীর সাথে সহবাসের চেষ্টা করে তিনবার ব্যর্থ হয়েছ। অতঃপর চতুর্থবারে তুমি উদ্দেশ্য পূরণে সক্ষম হয়েছ। লোকটি বলল £ হুযূর, আপনি ঠিকই বলেছেন। গত পাচ রাত ধরে একই অবস্থা চলে আসছে। ড$৮/৮%.2110 00117900100.
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।