স্বপ্রের ব্যাখ্যা | ১১৯ ডিম দেখা £ স্বপ্নে দেখা ডিম যদি অজ্ঞাত-অপরিচিত হয়, তাহলে অর্থ হবে সুশ্রী, লাবণ্যময়ী নারী । কিন্তু এর জন্য শর্ত হল- দর্শনকারী ডিমের মালিক হওয়া কিংবা সেটি তার নিকট আসা অনিবার্ধ। কেউ যদি ভুনা করা, সিদ্ধ অথবা রান্না করা ডিম খেয়েছে মর্মে দেখতে পায়, তাহলে এটা তার ধন-দৌলত ও কল্যাণময় উত্তম রিষিকপ্রাপ্তির আলামত। পক্ষান্তরে কাচা ডিম খেয়েছে মর্মে স্বপ্ন দেখার ব্যাখ্যা অবৈধ ও হারাম মাল দ্বারা করা হয়। কেউ যদি ডিমের খোসা কিংবা কুসুম ব্যতীত কেবল সাদা অংশটুকু খেয়েছে দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে- সে কোন মৃত কিংবা নিহত ব্যক্তির মাল আত্মসাৎ করবে। এমনকি সম্ভবত সে ব্যক্তি কাফন চোরও হতে পারে। ও এর সাথে সামঞ্জস্যপূর্ণ কয়েকটি ঘটনা £ ঘটনা ৪ (ক) বর্ণিত আছে- এক ব্যক্তি ইমাম মুহাম্মদ ইবনে সীরীন (রহঃ)-এর দরবারে উপস্থিত হয়ে আরয করল ঃ হুযুর! স্বপ্নে আমি মদীনা মসজিদের গম্ধুজের উপর একটি সাদা কবুতর দেখতে পেয়েছি। যার সৌন্দর্য দেখে আমি বিম্মিত ও অভিভূত হয়ে পড়েছি। অতঃপর দেখি কি-সহসা একটি শিকারী পাখী এসে ছো মেরে কবৃতরটিকে তুলে নিয়ে গেল। বৃত্তান্ত সুনে ইবনে সীরীন বললেন £ তোমার স্বপ্ন যদি সত্য হয়, তাহলে অচিরেই আবদুল্লাহ ইবনে জা'ফর তাইয়ারের কন্যার সাথে হাজ্জাজ ইবনে ইউসুফের বিয়ে সম্পাদিত হবে। সুতরাং বাস্তবে তার ব্যাখ্যাই সত্যে প্রমাণিত হল। অল্প ক"দিন পরই হাজ্জাজ ইবনে ইউসুফ আবদুল্লাহর কন্যাকে বিয়ে করে নেয়। এ ঘটনার পর মুহাম্মদ ইবনে সীরীনকে লোকেরা জিজ্ঞেস করল $ হে আবু আবদুল্লাহ্! আপনার এব্যাখ্যা কিসের ভিত্তিতে এবং কি করে আপনি জানতে পারলেন ? উত্তরে তিনি বললেন ঃ কপোতীর ব্যাখ্যা নারী, চমক অর্থ নারীর রূপ-লাবণ্য। আর মসজিদের গম্থজ অর্থ- সে নারীর বংশ-মর্যাদা। কাজেই রূপের ভুবনে আবদুল্লাহ্ ইবনে জাফর কন্যা অপেক্ষা অধিক রূপবতী আর বংশ গৌরবে তার তুলনায় উচ্চ বংশীয়া কোন মেয়ে গোটা মদীনায় আর কেউ নেই। আর শিকারী বাজপাখীর বিষয়টি চিন্তা করার ফলে আমার প্রবল ধারণা হল-এর অর্থ অত্যাচারী যালিম শাসক। এক্ষেত্রে হাজ্জাজ অপেক্ষা অত্যাচারী শাসক আমি দ্বিতীয় কাউকে দেখিনি। সুতরাৎ ব্যাখ্যা পরিষ্কার। তার এহেন বাস্তবধর্মী বিশ্লেষণ শুনে দরবারে ০058 ড৮ড৮ড/,.211)091119,.0017)
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।