Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

১১৮ স্বপ্রের ব্যাখ্যা ডানা, পালক বা ডিম লাভ করেছে, তাহলে ব্যাখ্যা হবে- এটা তার ধোকা ও চক্রান্ত জাল, যা সে নারীর জন্য বুনেছিল। কেউ যদি তীর বা পাথরের আঘাতে ঘুঘু মেরেছে মর্মে স্বপ্ন দেখে, তাহলে ব্যাখ্যা হবে_ সে ব্যক্তি কোন নারীর প্রতি মিথ্যা অপবাদ রটনায় লিপ্ত আছে। বুলবুলি ঃ এর ব্যাখ্যা বরকতময় ও ভাগ্যবান বালক অর্থে করা হয়। শ্যামা পাখী ঃ এর ব্যাখ্যা অল্প বয়স্ক বালক অর্থে করা হয়। চড়ুই পাখী £ নর চড়ুই দেখার অর্থ অস্বাভাবিক স্থুলকায় ব্যক্তি। আর স্ত্রী চড়াই দেখতে পাওয়ার অর্থ এমন স্ত্রীলোক যার কপাল মন্দ। শিকার করা চড়ুই পাখীর গা যদি পরিমাণে অধিক দেখতে পায়, তাহলে এটা ধন-সম্পদ ও গনীমতের মালপ্রাপ্তির নিদর্শন। একইভাবে উপরে বর্ণিত পক্ষীকুলের মধ্য হতে কোন শ্রেণীর পাখী যদি শিকারের মাধ্যমে অর্জন করেছে মর্মে স্বপ্ন দেখে- আর সেগুলি সংখ্যায়ও অধিক হয়, তাহলে সম্পদ ও গনীমতের মালপ্রাপ্তির ইঙ্গিতরূপে ধরে নিতে হবে। স্বপ্নে যদি কেউ চড়ুই পাখীর আওয়াজ শুনতে পায়, তাহলে এটা সুসংবাদের আগমনী বার্তারূপে গণ্য হবে। আবাবীল পাখী ঃ এ পাখী স্বপ্নে দেখার ব্যাখ্যা ইবাদতগ্তযার বান্দা, যিনি আল্লাহ্‌র দেয়া বরকতের অধিকারী এবং সৎ ও কল্যাণধর্মী কাজে সর্বাধিক তৎপর। ফিঙ্গে পাখী ঃ স্বপ্নে ফিঙ্গে দেখতে পাওয়ার ব্যাখ্যা উটের ন্যায় সর্বদা সফরে জীবন কাটায় এমন লোক দ্বারা করা হয়। লটুরা পাখী, £ এজাতীয় পাখী স্বপ্নে দেখার ব্যাখ্যা হল- দর্শনকারী আল্লাহ্‌র পক্ষ থেকে হেদায়তপ্রাপ্ত হবে। কথিত আছে, এটি হযরত আদম (আঃ)-এর পথ প্রদর্শক ছিল। জলচর পাখী ঃ স্বপ্নে জলচর পাখী পানির মধ্যে দেখতে পাওয়া বাদশাহর লোক-লশকর, সাহায্যকারী ও সমর্থক দলের অর্থ প্রকাশ করে। কিন্তু স্থলভাগে দেখতে পাওয়া কল্যাণের প্রতীক ও ফল-ফসলে প্রাচুর্যের ইঙ্গিত। দুঃখ-বেদনা ও বালা-মুসীবতের আলামত হওয়ার দরুন নীল বর্ণের পাখী দর্শনে কোন কল্যাণ নেই। প্রকার ও প্রজাতি জানা নেই স্বপ্নে এমন পাখী দেখতে পাওয়া ফেরেশতা অর্থবোধক। এজাতীয় পাখী দেখার ব্যাখ্যা ইতোপূর্বে ফেরেশতা অধ্যায়ে বর্ণিত ব্যাখ্যার অনুরূপ। বিস্তারিত জানার জন্য সেখানে দেখা যেতে পারে। টীকা £ ১. অপেক্ষাকৃত বড় মাথা, লম্বা ঠোট, চড়ুই অপেক্ষা বড় এক জাতীয় পাখী। এরা পোকা- মাকড় ধরে খায়, সময়ে চড়ুই পাখীও শিকার করে। জাহেলী যুগের আরবরা একে অশুভ লক্ষণ মনে করত। ড$৮/৮%, 2110 0901109,0010).

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।