Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

২২তম পরিচ্ছেদ ঈগল, শকুন ইত্যাদি শিকারী পাখী স্বপ্নে দেখা শিকারী পাখী ঃ উচ্চমর্ষাদা ও আভিজাত্যের দিক দিয়ে শিকারী পাখী রাজা- বাদশাহ্র সাথে তুলনীয়। কেউ যদি স্বপ্ন দেখে সে শকুন ধরেছে এবং এটি তার অনুগত, তাহলে ব্যাখ্যা হবে- সে ব্যক্তি সম্পদ ও নেতৃত্বের অধিকারী হবে। কেউ যদি দেখে-শকুন তাকে তুলে নিয়েছে অথবা তাকে নিয়ে উড়াল দিয়েছে, তাহলে অবস্থা দু-রকম হতে পারে- (১) হয় তাকে নিয়ে শূন্যপানে উপর দিকে উঠবে, (২) না হয় নীচ দিয়ে সামনের দিকে যাবে। যদি শৃন্যপানে উপর দিকে রওয়ানা দিয়েছে মর্মে দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে বিদেশে সফর হালতে সে মারা যাবে। কেননা, এটা মালাকুল মাউতের অবস্থা। আর উপরে না উঠে যদি সম্মুখ পানে যায়, তাহলে ব্যাখ্যা হবে- কর্মক্ষেত্রে উন্নতির মাধ্যমে সে শাহী দরবার পর্যন্ত পৌছে যাবে এবং উচ্চমর্ধাদা ও বুযু্গী লাভে ধন্য হবে। ঈগল পাখী ঃ এর ব্যাখ্যা শক্তিধর, যুদ্ধবাজ ও অত্যাচারী রাষ্ট্রনায়ক অর্থে করা হয়। উল্লেখ্য, ঈগল, বাজ, শাহীন ইত্যাদি যাবতীয় হিংমন ও শিকারী পাখী স্বগ্নে দেখার ব্যাখ্যা শকুন পর্যায়ে বর্ণিত ব্যাখ্যার অনুরূপ হবে। চিল ঃ স্বপ্নে চিল দেখার ব্যাখ্যা বিনয়ী ক্ষমতাবান বাদশাহ বা রাষ্ট্রনায়ক অর্থে করা হয়। তবে ব্যক্তিত্ব হিসাবে তিনি বড় একটা উল্লেখযোগ্য নন। পেঁচক ঃ এর ব্যাখ্যা- দুর্বল চোর অর্থে করা হয়, যে কারো সাথী হয় না, সাহায্য করে না। কাক ঃ এর ব্যাখ্যা-মিথ্যাবাদী ফাসেক ব্যক্তি, দ্বীন-ঈমান বলতে যার কিছুই নেই। বনকাক ও কোকিল দেখতে পাওয়ার ব্যাখ্যাও একই ধরনের হবে। ইমাম মুহাম্মদ ইবনে সীরীন (রহঃ) বলেছেন, দিবা স্বপ্নে কেউ যদি বনকাক দেখতে পায়, তাহলে এটা তার কঠিন রোগে আক্রান্ত হওয়ার পূর্ব- লক্ষণ। হুদহুদ পাখী £ এর ব্যাখ্যা এমন ব্যক্তি অর্থে করা হয়, যে শাহী খেদমতে নিয়োজিত, বহু তথ্য সম্পর্কে অবগত এবং বাদশাহ্‌ তথা রাষ্ট্রনায়কের দরবারে এমন সব তথ্য সরবরাহ করে, যা দ্বারা দেশ ও জাতির প্রভূত কল্যাণ সাধিত হয়। ডড/ড/.21177001179,.0017)

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।