স্বপ্নের ব্যাখ্যা ১১৫ লাভ করবে এবং তাদের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়ে মধুর সম্পর্ক গড়ে উঠবে। স্বপ্নে কচ্ছপের গোশত খেয়েছে মর্মে যদি দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে- আলেমের নিকট থেকে সে (আধ্যাত্মিক বিষয়ে) কিছু জ্ঞান লাভ করবে। স্বপ্রে যদি রাস্তা কিংবা ময়লা-আবর্জনার ভাগাড়ে কচ্ছপ দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে- সে স্থানে ইলমের কোন মূল্য দেয়া হয় না। আর যদি দেখে কচ্ছপটি বেশ নিরাপদে আছে, তাহলে অর্থ হবে- সে স্থানে ইলমের মূল্যায়ন করা হয় এবং যথাযথ মধাদা দেয়া হয়। কীকড়া স্বপ্নে কাকড়া দর্শন করার অর্থ, বিরাট প্রভাব-প্রতিপত্তি ও মর্যাদা- শালী ব্যক্তি। কোন বিষয় সে পুনর্বিবেচনা করতে রাজি নয়। কিন্তু তার অস্তিতৃ আল্লাহ্র দেয়া বরকত থেকে বঞ্চিত। অতএব, স্বপ্নে কাকড়া দেখার ব্যাখ্যা মূলত অহহকারী, দাক্তিক ও শান-শওকতের অধিকারী ব্যক্তি দ্বারা করা হয়। মোটকথা, সর্ব প্রকার জলীয় ও সামুদ্রিক প্রাণী স্বপ্নে দেখার ব্যাখ্যা তাদের আকার-আকৃতি ও গুণ-বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্ণয় করাই বিধানসম্মত। তাই এসব দেখতে পাওয়ার ব্যাখ্যা, রাজা-বাদশাহ্, আমীর-উমারার সাহায্যকারী ও সমর্থক অর্থে করাই বাঞ্ছনীয়। তবে এক্ষেত্রে সাহায্যকারী ও পাইক-পেয়াদার সংখ্যা তাদের নিজ নিজ পদ-মর্যাদা অনুপাতে নিরূপিত হবে। ড$৮7৮%.2110 09011790010).
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।