স্বপ্রের ব্যাখ্যা ৭ লাগানো হয়েছে। এটা তার জনা কহযা ও বিপদ বিপর্যয় থেকে নিরাপদ থাকার নিদর্শন। পক্ষান্তরে চরিত্র ও কর্মগতভাবে সে যদি এর বিপরীতধর্মী হয়, তাহলে এটা তার দ্বারা অধিক পরিমাণে পাপকার্য অনুষ্ঠিত হওয়া এবং পরিণামে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া প্রমাণ করে। ইরাযব্নিন ররর জা জমতে ভাতা করুন। আমীন! অনুরূপ সময়ের ব্যবধানেও স্বপ্রের ব্যাখ্যায় তারতম্য হতে পারে। যেমন, এক ব্যক্তি স্বপ্রে দেখল, সে হাতির পিঠে সওয়ার হয়ে আছে। এ স্বপ্ন যদি রাতের বেলা দেখে, তাহলে অর্থ হবে-সে ব্যক্তি বৃহত্তর কল্যাণধর্মী কাজের মালিক হবে। কিন্তু দিনের বেলা দেখলে তার অর্থ- আপন স্ত্রীকে সে তালাক দিবে। অনুচ্ছেদ £ জেনে রাখা দরকার যে, রাতের শেষ প্রহরে এবং দিনের বেলা দুপুরে বিশ্রামকালে দেখা স্বপ্নের ব্যাখ্যা সাধারণত সত্যে পরিণত হয়ে থাকে। অনুরূপ ফল পাকার মওসুম এবং বিক্রয়কালীন সময়ে দেখা স্বপ্ন ফলপ্রসূ হয়ে থাকে। কিন্তু শীতকালে ও বৃষ্টিপাতের সময় দেখা স্বপ্ন বাস্তবায়নের সম্ভাবনা খুবই ক্ষীণ। অনুচ্ছেদ ঃ স্বপ্রদরষ্টা ব্যক্তির কথা ও বক্তব্য প্রথমত উত্তমরূপে বুঝে নেয়া, অতঃপর তাকে নির্ধারিত নিয়মের সাথে মিলিয়ে গভীরভাবে চিন্তা করা ব্যাখ্যা দানকারীর অন্যতম কর্তব্য। তার কথা যদি সঠিক হয়, ভাবের সাথে বাক্যের পারস্পরিক সম্পর্ক পুরাপুরি বজায় থাকে, তদুপরি তার বক্তব্যের মর্ম সুস্পষ্টরূপে বুঝে আসে, তাহলে মনে করতে হবে এ স্বপ্ন সত্য ও সঠিক। আর বক্তব্যের অর্থ একাধিক ও বিভিন্ন রকম মনে হলে বিবেচনা করে দেখতে হবে, শব্দের কোন্ অর্থ মূল অর্থের অধিক নিকটবর্তী । অতঃপর সে অনুপাতেই ব্যাখ্যা দিতে হবে এবং সে অর্থই গ্রহণ করা বিধেয়। পক্ষান্তরে স্বপ্নের আদি-অন্ত পুরোটাই যদি অবিন্যস্ত ও বিক্ষিপ্ত হয়, নিয়মের সাথে সামর্জস্য বিধান করা আদৌ সম্ভব না হয়, তাহলে এ স্বপ্ন আদতে অর্থহীন ও বাতিল ধরে নিতে হবে। স্বপ্নের বিষয়বস্তু একেবারে অস্পষ্ট মনে হলে তার মনের অবস্থা জেনে নিতে হবে। স্বপ্ন নামায সম্পর্কিত হলে তার নামাযের অবস্থা জিজ্ঞেস করবে, সফর বিষয়ক হলে সফরের অবস্থা আর বিয়ে সম্পর্কিত হলে বিয়ের ব্যাপারে তাকে জিজ্ঞেস করে অতঃপর সে অনুপাতে ব্যাখ্যা দিবে। পক্ষান্তরে স্বগ্নের ব্যাখ্যা পাপাচারধর্মী ও মন্দের প্রতি ইঙ্গিতবাহী হলে প্রকাশ করা থেকে বিরত থাকা বিধেয়। অথবা উত্তম ব্যাখ্যা দিয়ে এর আসল অর্থ চেপে যাওয়াই সমীচীন। ড$৮/৮%.811) 09011790010).
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।