২১তম পরিচ্ছেদ স্বপ্নে জলীয় প্রাণী ও তাজা মাছ ইত্যাদি দেখা তাজা মাছ £ স্বপ্নে তাজা মাছ আকারে বড় এবং বেশী পরিমাণে দেখতে পাওয়া আর মাছের পুরাটা অথবা তার কিছু অংশ লাভ করা অর্থ-সম্পদ এবং গনীমতের মাল পাওয়ার অর্থবোধক। কিন্তু মাছগুলি আকারে ছোট হলে ব্যাখ্যা হবে দুঃখ-কষ্টে পতিত হওয়া। স্বপ্নে একটি কিংবা দুটি মাছ দেখতে পেলে এক অথবা দুজন স্ত্রীলোকের অর্থ প্রকাশ করে। তাজা মাছের গোশত, চর্বি, চামড়া যে খাবে কিংবা মালিক হবে, সে ব্যক্তি সম্পদ ও গনীমতের মাল হাসিল করবে। আর এই সম্পদ ও গনীমত হয় বাদশাহ্র পক্ষ থেকে, না হয় কোন মহিলার পক্ষ থেকে অর্জিত হবে। পক্ষান্তরে স্বপ্নে দেখা মাছটি শুকনা কিংবা লবণাক্ত হলে ব্যাখ্যা হবে- সে ব্যক্তি ভাই, খাদেম কিংবা গোলাম দ্বারা বিড়ম্বনার শিকার হবে। এমতাবস্থায় মাছটি ছোট-বড় হওয়ার মধ্যে কোন পার্থক্য নেই-সবাবস্থায় একই ব্যাখ্যা । কুমীর ঃ স্বপ্নে কুমীর দেখতে পাওয়া ধূর্ত শত্রু, চোর-ডাকাত ইত্যাদি অর্থ- বোধক। যার প্রতি শক্র-মিত্র কারো আস্থা বজায় থাকে না। স্বপ্নে দেখা কুমীরের গোশত, চামড়া, হাড়-হাডিড, দেহের কোন অংশ- এ সমস্তই শক্র-সম্পক্তির অর্থ প্রকাশ করে। তাই স্বপ্নে কোন ব্যক্তি এসবের একটা কিছু লাভ করেছে মর্মে দেখতে পাওয়ার অর্থ-সমপরিমাণ শক্র-সম্পত্তি সে প্রাপ্ত হবে। ব্যাঙ ঃ স্বপ্নে একটি অথবা দুটি ব্যাঙ দেখতে পাওয়ার ব্যাখ্যা- ইবাদতগ্তযার, মুসন্লী-মুত্তাকী লোক আপন সাধনায় যে নিমজ্জিত রয়েছে। আর স্বপ্নে ব্যাঙের যা অধিক পরিমাণে দেখতে পাওয়া খোদাই লশকর এবং তীর সৃষ্ট বান্দা অর্থবোধক । সুতরাং স্বপ্নে যদি কেউ কোন বাড়ী, গ্রাম, মহত্লা বা জনপদে অধিক পরিমাণে ব্যাঙের আনাগোনা-উপস্থিতি লক্ষ্য করে, তাহলে অর্থ হবে- উক্ত স্থানের অধিবাসীদের উপর আল্লাহ্র আযাব ও আসমানী গযব নাযিল হবে। কচ্ছপ ঃ স্বপ্রে কচ্ছপ দেখতে পাওয়া পারদর্শী আলেম, সৃষ্ষ্দর্শী মুজতাহিদ, ইবাদতগ্যযার ও মুত্তাবী-পরহেযগার ব্যক্তি অর্থবোধক । তাই স্বপ্নে যদি কেউ কেবল কচ্ছপ দেখতে পায়, তা দখল করে, কজায় নিয়ে আসে, হস্তগত করে, অথবা ঘরে নিয়ে আসে, তাহলে ব্যাখ্যা হবে- দর্শনকারী কোন আলেমের সান্নিধ্য ড$৮7%%.211)001179.0010)
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।