Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

১১০ স্বপ্নের ব্যাখ্যা পাবে। স্বপ্ন দেখা সাপটি যদি কালবর্ণের হয়, তাহলে এটা সেনাপতি হিসাবে তার সৈন্য পরিচালনার নিদর্শন। আর শ্বেত-শুভ্র হলে তার অদৃষ্ট ও সৌভাগ্যের নিদর্শন। যদি দেখে মস্ণ-তৈলাক্ত ও নরম তুলতুলে একটি সাপের সে মালিক হয়েছে এবং তাতে মন্দের কোন আশংকা নেই, তাহলে এটা তার শাহী ধন-ভান্ডারের মধ্য হতে কোন ধন-ভাগ্ডার লাভ করার পূর্ব-লক্ষণ। বিচ্ছ ৪ স্বগ্নযোগে বিচ্ছু দেখতে পাওয়ার ব্যাখ্যা সাধারণত মিথ্যাবাদী, ধোকাবাজ, যার কথায় আস্থা রাখা যায় না, আপন-পর, দোস্ত-দুশমন সকলের অনিষ্ট সাধনে তৎপর, তদুপরি যার কথাবার্তা, আচার-আচরণে সত্যের পরশ থাকে না, এমনকি যার আকীদা-বিশ্বাসে দ্বীন-ঈমান বলতে কিছুই পাওয়া যায় না এজাতীয় বর্ণচোরা স্বভাবের দুশমন অর্থে করা হয়। কেউ যদি স্বপ্রে দেখে বিচ্ছু তাকে দংশন করেছে, তাহলে ব্যাখ্যা হবে- শক্র তার নিন্দা চর্চায় লিপ্ত আছে এবং তার সম্পর্কে অপ্রিয় বাক্য প্রচারে তৎপর রয়েছে। স্বপ্রে বিচ্ছুটিকে মেরে ফেলেছে মর্মে যদি দেখতে পায়, তাহলে এটা শক্রর উপর জয়লাভের ইঙ্গিতবাহী। কেউ যদি দেখে বিচ্ছু হাতে নিয়ে তার দ্বারা মানুষকে দংশন করানোর কাজে রত আছে, তাহলে ব্যাখ্যা হবে দর্শনকারী পরনিন্দায় সক্রিয় ভূমিকা গ্রহণ করবে । কেউ যদি দেখে সে বিচ্ছার গোশ্ত খেয়েছে, তাহলে এটা তার শক্র-সম্পত্তি লাভ করার অর্থবোধক । যদি কেউ স্বপ্ন দেখে তার পেটে, ঘরে, বিছানা-পত্রে, লেপ-তোশকে অথবা জামা-কাপড়ে বিচ্ছু প্রবেশ করেছে, তাহলে ব্যাখ্যা হবে তার সাথে গোপন শক্র লেগে আছে। তার কথাবার্তা শুনে যে লোক সমাজে প্রচার করে বেড়ায়। এছাড়া অন্যান্য বিষয়ে বিচ্ছু দেখার ব্যাখ্যা ইতোপূে বর্ণিত সাপের অনুরূপ হবে। ভীমরুল ঃ এর ব্যাখ্যা মাছি অপেক্ষা শক্তিশালী অর্থে করা হয়। কেউ যদি দেখে মাছি অথবা ভীমরুল তার উপর ভীড় করছে, তাহলে ব্যাখ্যা হবে নিজের ব্যাপারে সে ব্যক্তি অধম ও নিকৃষ্ট লোকের অপ্রিয় কথা এবং সাধারণ লোকের হৈচৈ, শোর-হাঙ্গামা ও কোলাহল শুনতে পাবে। পিপীলিকা ঃ স্বপ্রে পিপড়া দেখতে পাওয়ার অর্থ- এমন লোকের দর্শন লাভ করা, যে প্রচুর উপার্জন করে, অধিকতর বরকতময় এবং বন্ধুবর্পের উপকার সাধনে অগ্রণী ভূমিকা পালন করে। এর সার্বিক ব্যাখ্যা উপরোল্লিখিত বর্ণনার অনুরূপ, যা ভীমরুল পর্বে আলোচিত হয়েছে। মশা অথবা ছারপোকা £ স্বপ্নে ছারপোকা, মশা ইত্যাদি দেখতে পাওয়ার ব্যাখ্যা দুর্বল মানুষ দ্বারা করা হয়। কীট-পতঙ্গের ব্যাখ্যাও একই ধরনের। কেউ যদি তার ঘরে, জমিতে অথবা অবস্থানস্থলে মশা কিংবা ছারপোকা দেখতে পায়, ড$ড/%%.21100901179. 0010).

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।