বিংশ পরিচ্ছেদ সাপ, বিচ্ছ, পোকা-মাকড়, কীট-পতঙ্গ ইত্যাদি স্বপ্নে দেখা সাপ ঃ স্বপ্নে এক ব্যক্তি সাপ দেখল। এমতাবস্থায় তার আকৃতি যত বড় ও ভয়ংকর হবে, দর্শনকারীর দুশমনও সে পরিমাণে কট্টর ও পাকা হবে। সাপের সাথে লড়াই করছে মর্মে কেউ স্বগ্ন দেখলে ব্যাখ্যা হবে- সে কোন শক্রর সাথে লড়াইয়ে লিপ্ত রয়েছে। যদি দেখে যুদ্ধে সাপের উপর সে জয়ী হয়েছে, এর অর্থ বাস্তবে শক্রর উপর সে জয়ী হবে। পক্ষান্তরে যদি দেখে সাপ তাকে পরাভূত করেছে, তাহলে ব্যাখ্যা হবে শক্র তার উপর জয়ী হবে। কেউ যদি দেখে সাপ তাকে দংশন করেছে, তাহলে দংশনের তীব্রতা অনুপাতে শক্রর পক্ষ থেকে সে আঘাত ও যাতনাপ্রাপ্ত হবে। কেউ যদি দেখে সাপ হত্যা করেছে, তাহলে ব্যাখ্যা হবে শক্রর উপর সে বিজয়ী হবে। সাপটিকে দুই টুকরা করে ফেলেছে মর্মে দেখতে পাওয়ার অর্থ একইভাবে আপন শক্রকে সে দ্বিখগ্তিত করে ফেলবে। স্বপ্নে কেউ সাপের ভয়ে ভীত-বিহ্বল, অথচ সাপটি সে চোখে দেখছে না। এর ব্যাখ্যা হবে- শক্রর অনিষ্ট থেকে সে নিরাপদে থাকবে । আর এমতাবস্থায় সাপটিকে সে যদি দেখতে পায়, তাহলে দুশমনের ভয়ে সে ভীত হবে বটে, কিন্তু এর দ্বারা তার কোন অনিষ্ট হবে না। স্বপ্নে কেউ যদি অদৃশ্য জিনিসের ভয়ে ভীত হয়ে পড়ে, তাহলে ব্যাখ্যা হবে সে ব্যক্তি নিরাপত্তা লাভ করবে। কিন্তু সেটি যদি নযরে ও দৃষ্টিপথে এসে যায়, তাহলে বাস্তবে তারই প্রতিফলন ঘটবে। কেউ যদি দেখে সাপ তার ঘরে ঢুকেছে এবং এ দৃশ্য ঘরের মধ্যে সে দেখতেও পেয়েছে, তাহলে এটা কোন নারী বা কোন আত্মীয় তার শক্র হওয়ার নিদর্শন। যদি দেখে নিজের ঘর থেকে সাপ বের হয়ে গেছে, তাহলে এটা কোন দূরবর্তা আত্মীয় তার শত্রু হওয়ার অর্থবোধক। কেউ যদি দেখতে পায় তার মলদ্বার, কান অথবা পেট থেকে সাপ নির্গত হয়েছে, তাহলে অর্থ হবে আপন সন্তানদের মধ্য থেকে কেউ তার শক্র হবে অথবা বর্তমানে আছে। কেউ যদি দেখে সে সর্পের মালিক হয়েছে এবং এর থেকে সে নির্ভয়, তাহলে এটা তার শত্রু নয়; বরং রাজত্ব ও নেআমতপ্রাপ্তির আলামত। সাপের অবয়ব-আকৃতি যত বড় হবে, সে অনুপাতে তার প্রভৃত্ব ও কর্তৃতৃ বিস্তৃত হবে ও নেআমত বৃদ্ধি ড৮ড/৮.2117001119,.0017)
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।