Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

১০৮ স্বপ্নের ব্যাখ্যা তার সাথে ঝগড়ায় লিপ্ত রয়েছে অথবা তাকে কামড় দিতে উদ্যত, তাহলে অর্থ হবে কটু বচন তো শুনবেই- সে অতিরিক্ত আরো খারাপ কথা ও আচরণ শুনবে বা লাভ করবে। যদি কেউ দেখতে পায় কুকুর তাকে কামড় দিয়েছে কিংবা তার কাপড় ছিড়ে ফেলেছে, তাহলে ব্যাখ্যা হবে লোকটি তার মান-ইযযতে আঘাত দিবে। আর কাপড় যে পরিমাণ ছিড়েছে মর্মে দেখতে পায়, সে অনুপাতে মন্দ আচরণ তার থেকে সে প্রাপ্ত হবে। কেউ যদি কুকুরের গোশত খেয়েছে মর্মে দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে- শক্রর উপর সে বিজয়ী হবে এবং প্রাধান্য বিস্তার করতে সক্ষম হবে। একই ভাবে দুশমন থেকে সে সম্পদও লাভ করবে। কেউ স্বপ্ন দেখল, সে কুকুর বেঁধে রেখেছে অথবা এর সাহায্যে কোন কিছুর উপর সে জয়ী হয়ে আছে। কুকুরের এহেন অবস্থায় ব্যাখ্যা হবে- এটা তার শত্রু নয়; বরং এদ্বারা এমন ব্যক্তি উদ্দেশ্য- যার মাধ্যমে সে বিভিন্ন বিষয়ে সাহায্য লাভ করবে। কুকুরীর দুধ ৫ স্বপ্নে এক ব্যক্তি কুকুরীর দুধ পান করেছে। এর ব্যাখ্যা চরম ভীতি, যা দর্শনকারীর মন আচ্ছন্ন করে রাখবে। শিকারী দাত বিশিষ্ট যে কোন হিত্্ প্রাণী স্বপ্নে দেখতে পাওয়া নিজের শক্তির পরিমাণ দুশমন অর্থবোধক । (অর্থাৎ, দর্শনকারী যে পর্যায়ের শক্তি-সামর্থে বলীয়ান হবে দুশমনও সে একই শ্রেণীভুক্ত হওয়ার নিদর্শন।) আল্লাহ্‌ সর্বজ্ঞানী। ড৮/ড/,.2117001179,.0017)

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।