স্বপ্রের ব্যাখ্যা ১০৭ বিড়াল 3 এর ব্যাখ্যা চোর-ডাকাত অর্থে করা হয়ে থাকে। কেউ যদি দেখতে পায় তার নিজের ঘরে অথবা পরের ঘরে বিড়াল ঢুকেছে, তাহলে ব্যাখ্যা হবে সেখানে চোর টুকবে। যদি দেখে বিড়াল কোন জিনিস নিয়ে উধাও হয়ে গেছে, তাহলে ব্যাখ্যা হবে চোর সেখান থেকে কোন জিনিস চুরি করে নিয়ে যাবে । কেউ যদি স্বগ্ন দেখে সে বিড়াল মেরেছে অথবা যবাহ করেছে, তাহলে ব্যাখ্যা হবে, সে ব্যক্তি শক্রর উপর জয়লাভ করবে। কেউ যদি দেখে বিড়াল তার সাথে যুদ্ধে রত আছে এর অর্থ অতিশীঘ্ব সে রোগাক্রান্ত হয়ে পড়বে। যদি দেখে যুদ্ধে বিড়ালকে সে পরাজিত করেছে, তাহলে এটা শীঘ্বই তার রোগমুক্তির আলামত। আর যদি দেখে বিড়াল তাকে কামড়ে দিয়েছে, তাহলে এটা তার রোগ -দীর্ঘ দিন স্থায়ী হওয়ার নিদর্শন। এ প্রসঙ্গে ইমাম মুহাম্মদ ইবনে সীরীন (রহঃ) বলেছেন- এ রোগে সে পূর্ণ এক বছর ব্যাপী আক্রান্ত অবস্থায় পড়ে থাকবে। বলা বাহুল্য, গৃহপালিত বিড়াল অপেক্ষা বন বিড়াল বেশী ক্ষতিকর, অধিক মারাত্মক। বেজী ৪ স্বপ্রে বেজী দেখতে পাওয়ার ব্যাখ্যা বিড়ালের অনুরূপ বটে, তবে বেজীর প্রভাব বিড়ালের চেয়ে দুর্বল। বাঁদর ঃ স্বপ্নে বাদর দেখতে পেলে পরাজিত শক্র অর্থে এর ব্যাখ্যা করা হয়। কেননা, নিজেদের গুনাহ পরিণামে আল্লাহ্র নেআমতরাজি থেকে বঞ্চিত হওয়ার ঘটনা বাদরের নামের সাথে যুক্ত। এর ব্যাখ্যা সাধারণত হিন্ত্ৰ প্রাণীর অনুরূপ-যা উপরে বর্ণিত হয়েছে। শুকর ঃ স্বপ্নে শুকর দেখতে পাওয়া এমন প্রভাবশালী ব্যক্তি অর্থবোধক, যার দ্বীন-খর্ম, আচার-আচরণে নোতরামির আবর্জনা বিদ্যমান এবং মন-মানসিকতায় ভীষণ কলুষতার ছাপ লক্ষ্য করা যায়। স্বপ্নে কেউ যদি শূকরের গোশত, রক্ত, পশম ইত্যাদির কোন অংশ লাভ করেছে মর্মে দেখতে পায়, তাহলে হারাম অর্থ-সম্পদ প্রাপ্তি দ্বারা এর ব্যাখ্যা করা হয়। ইতোপূর্বে কথাটা আলোচিত হয়েছে। তবে স্বপ্নে কেউ যদি শুকরের দুধ পান করেছে মর্মে দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে, তার ধন-সম্পদ, বিবেক-বিবেচনায় পাপাচারের বীজ উপ্ত রয়েছে। কুকুর ৪ এর ব্যাখ্যা দুশমন অর্থে করা হয়। কিন্তু তার শক্রতা কঠোর কষ্টর পর্যায়ে গড়াবে না, বরং স্বাভাবিক অবস্থায় থাকবে- এমনকি এক পর্যায়ে সে অন্তরঙ্গ সুহদে রূপান্তরিত হবে। কিন্তু তার বন্ধুত্ব হবে নীচজাতপ্রসূত এবং সৌজন্য -শালীনতার ছোয়াশূন্য । কেউ যদি দেখে কুকুর তার দিকে ফিরে ঘেউ ঘেউ করছে, তাহলে ব্যাখ্যা হবে- নিম্ন শ্রেণীর শালীনতা বঞ্চিত কোন লোকের মুখে সে কটু বাক্য শুনতে পাবে। যার ফলে তার অন্তর ব্যথিত হবে। যদি দেখে কুকুরটি ড$৮%%.81100 01179. 0010).
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।