Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

১০৬ স্বপ্রের ব্যাখ্যা অথবা নিজের কাছে সিংহীকে স্থান দিয়েছে, তাহলে এটা বিশাল সাম্রাজ্য লাভের পূর্ব লক্ষণ। স্বপ্নে কেউ সিংহীর দুধ পান করার ব্যাখ্যা-সে ব্যক্তি রিযিক ও কল্যাণের অধিকারী এবং শক্রর উপর বিজয়ী হবে। বাঘ 3 শক্তিমান, প্রভাবশালী ও ঘোর শক্র দ্বারা এর ব্যাখ্যা করা হয়। যার শত্রুতা মারাত্মক ও চরম পর্যায়ের। তাই কেউ যদি স্বপ্নে দেখে বাঘের সাথে সে লড়াইরত আছে, তাহলে ব্যাখ্যা হবে- আলোচ্য ধরনের লোকের সাথে সে ঝগড়ায় লিপ্ত রয়েছে। বাঘের পিঠে আরোহণ করে আছে মর্মে কেউ দেখতে পেলে ব্যাখ্যা হবে- দর্শনকারী মান-মর্ষাদা, ইযযত-সম্মান ও বুযুর্গা লাভে ধন্য হবে এবং শক্তিমান পরম শক্রর উপর জয়লাভ করবে। স্বপ্নে কেউ যদি বাঘিনীর দুধ পান করেছে অথবা দুধ তার অধিকারে এসেছে মর্মে দেখতে পায়, তাহলে সে £খ-যাতনা ও কঠিন বিপদের শিকার হবে। বাঘের গোশত, চামড়া, তার সকল অঙ্গ-প্রত্যঙ্গ দেখতে পাওয়া শক্রর হাত থেকে ছিনিয়ে আনা সম্পদের অর্থ প্রকাশ করে। _.. ওয়াবর ঃ স্বপ্নে ওয়াবর (ফেউ জাতীয় প্রাণী বিশেষ) দেখতে পাওয়ার ব্যাখ্যা বাঘের ন্যায় একই ধরনের, যা এইমাত্র বর্ণিত হল। চিতাবাঘ $ লোকের মর্যাদা বুঝে না, সম্মান দিতে জানে না, এহেন মূর্খ দুশমন দ্বারা এর ব্যাখ্যা করা হয়। কোন সময় এর ব্যাখ্যা চোর দ্বারাও করা হয়। আর চিতাবাঘের ব্যাখ্যা সাধারণত হিং প্রাণীর ন্যায়। তবে স্বপ্রে চিতাবাঘের দুধ পানকারী ব্যক্তি অতিশীঘ্ব কোন মঙ্গল বা কল্যাণপ্রাপ্ত হবে। গোরখোদ £ কুৎসিত ও মন্দ নারী দ্বারা এর ব্যাখ্যা করা হয়। স্বপ্নে এ প্রাণী দেখতে পেলে উপরে বর্ণিত ব্যাখ্যার অনুরূপ এর ব্যাখ্যা মনে করতে হবে। কিন্তু এর দুধ পান করেছে মর্মে কেউ যদি স্বগ্ন দেখে, তাহলে ব্যাখ্যা হবে_ নিজের স্ত্রী তার সাথে বিশ্বাসঘাতকতা করবে। স্বপ্নে গোরখোদ দেখতে পাওয়া লাঞ্ছিত অভিশপ্ত দুশমন অর্থবোধক । নেকড়ে বাঘ এর ব্যাখ্যা যালিম, অত্যাচারী, দুশমন, মিথ্যাচারী, ধোকাবাজ ও সাহসী চোর অর্থে করা হয়। আবার কখনো ঝগড়াটে দুশমন অর্থেও এর ব্যাখ্যা করা হয়, দর্শনকারী যার সাথে কলহে লিপ্ত আছে। এর তফসিলী ব্যাখ্যা ইতোপূর্বে বর্ধিত ব্যাখ্যার অনুরূপ । কিন্তু বাঘিনীর দুধ পান করেছে মর্মে কেউ স্বপ্ন দেখলে ব্যাখ্যা হবে- অচিরেই সে কল্যাণের অধিকারী হবে। অভাব-অনটনের শিকার হলে আল্লাহ্‌ তাকে প্রাচ্ুর্ের মুখ দেখাবেন আর গরীব হয়ে থাকলে বিভ্তবানে রূপান্তরিত হবে। ড$5/%%.211100901179. 0010).

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।